1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
দেড় বছর ধরে পথশিশুদের প্রতি জুমায় খাবার বিতরণ করেন টিপু - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

দেড় বছর ধরে পথশিশুদের প্রতি জুমায় খাবার বিতরণ করেন টিপু

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১১ জুলাই, ২০২৬
সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত পথশিশুদের মুখে হাসি ফোটাতে দেড় বছর ধরে নিয়মিত খাবার বিতরণ করে আসছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
প্রতি শুক্রবার জুমার নামাজের পর নারায়ণগঞ্জের চাষাঢ়া রেলওয়ে স্টেশনে ছিন্নম‚ল ও পথশিশুদের জন্য খাবারের আয়োজন করা হয়। স্বপ্নছোয়া পথশিশু মানবকল্যাণ ফাউন্ডেশনের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ হাইউল ইসলাম প্রধান জানান, দীর্ঘ প্রায় দেড় বছর ধরে অ্যাডভোকেট টিপুর উদ্যোগে নিয়মিতভাবে পথশিশুদের জন্য খাবার বিতরণ করা হচ্ছে। শুধু একদিনের আনুষ্ঠানিকতা নয়, ধারাবাহিকভাবে এ কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, গত দেড় বছর ধরে আমি প্রতি শুক্রবার এখানে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করি। এছাড়াও জতীয় ও ধর্মীয় অনুষ্ঠানের দিনেও খাবার দিয়ে থাকে।
তিনি বলেন, মাদ্রাসা ও এতিমখানায় যারা থাকে তাদের দেখভালের লোকও থাকে। কিন্তু পথশিশুদের দেখভাল করার লোক থাকে না। আমার ইচ্ছা ছিল আমি সুযোগ পেলে পথশিশুদের পাশে দাঁড়াবো। আল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছেন। আমি প্রতি জুমাবার তাদের খাবার দেই। আমি মৃত্যুর আগ পর্যন্ত যেন এটা করে যেতে পারি। এছাড়াও ওদের জন্য নিয়মিত খাবার, কারিগরি ও ধর্মীয় শিক্ষার ব্যাবস্থা করতে যাচ্ছি।
তিনি আরও বলেন, পথশিশুদের পাশে না থাকলে তারা বিপথে চলে যাবে। আপনারা দোয়া করবেন আমি যেন তাদের পাশে থাকতে পারি, তারা যেন বিপথে চলে না যায়।
এসময় খাবার পেয়ে আনন্দ প্রকাশ করে কয়েকজন পথশিশু জানায়, প্রতি শুক্রবার তারা এ আয়োজনের অপেক্ষায় থাকে। অনেক সময় এ খাবারই তাদের সপ্তাহের সবচেয়ে ভালো খাবার হয়ে ওঠে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি