1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৮ জুলাই, ২০২৬
নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় অবস্থিত জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীরা তদন্তের সময় বৃদ্ধির জন্য অনুরোধ করে তদন্ত কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের সাথে সাক্ষাৎ করেছেন।
বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় দেওভোগের ডিওএইচএস ক্লাব মাঠের অফিসে আন্দোলনরত ছাত্রদের পক্ষ থেকে ৫ জন প্রতিনিধি তার সাথে সাক্ষাৎ করেন।
জানা গেছে, মাদ্রাসার তদন্তের সময়সীমা বৃদ্ধির জন্য লিখিতভাবে তদন্ত কমিটির সভাপতি জাকির খানের কাছে জানানো হয়। এতে বলা হয়, মাদ্রাসার ভেতরে ও বাইরে তদন্তে অনেক ধরনের অভিযোগ উঠে এসেছে। কিন্তু উক্ত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়া সম্ভব নয়। ফলে সঠিক তদন্তের স্বার্থে সময়সীমা আরও বাড়ানো প্রয়োজন।
এ বিষয়ে জাকির খান বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের ৫জন প্রতিনিধির সাথে আমি আমার পক্ষ থেকে ৫ জন প্রতিনিধি দিয়েছি। মোট ১০জন প্রতিনিধি মিলে মাদ্রাসায় গিয়ে সরেজমিনে তদন্ত করে আমাকে জানাবে। আর তদন্ত প্রতিবেদনের ফলাফলের পরিক্ষিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তবে ব্যবস্থা নেওয়ার আগ পর্যন্ত সকল ছাত্ররা যেন সুন্দরভাবে লেখাপড়া করে ও পরিবেশ পরিস্থিতি শান্ত থাকে- সে বিষয়ে প্রতিনিধি দল সবার সাথে সমন্বয় করবে।
প্রসঙ্গত, গত ৫ জুলাই নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় অবস্থিত জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীদের উত্তেজনার মুখে অধ্যক্ষ (মুহতামিম) আবু তাহের জিহাদীকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে এর আগে শিক্ষক মুফতি হারুন অর রশিদকে তার সপর্দে পুনরায় বহাল করা হয়েছে। মাদ্রাসাটিতে দিনভর উত্তেজনা ও মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্যদের অবরুদ্ধ করে রাখার পর এ সিদ্ধান্তে আসে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি