1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নন: কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তি - Ajker Deshkantho
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম:
হাতে বই ও গাছের চারা নিয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস কারবালার স্মরণে দারুল ইসক হুসাইনিয়া খানকা শরীফের দশ দিনব্যাপী পানি বিতরণ কর্মসূচি পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় বস্ত্র ও গাছ বিতরণ রূপগঞ্জে মহাসড়কের পাশের ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন প্রতিমন্ত্রীর ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদে সভাপতি ফারুক সম্পাদক রিয়াদ অজ্ঞাত অসহায় রোগীদের জন্য আলাদা ইউনিট চালুর দাবি নিহত যুবকের পরিচয় পেলে থানায় জানানোর অনুরোধ মেডিকেল কলেজ ও সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণের দাবি কালামের রূপগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ জনকে কারাদণ্ড

জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নন: কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তি

 স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

কে এম মাজহারুল ইসলাম জোসেফ নামে এক ব্যক্তি নিজেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বর্তমান কমিটির পদধারী নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন—এমন অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় যুবদল স্পষ্ট করেছে যে, তিনি নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কোনো পদে নেই এবং সংগঠনের সঙ্গে তার কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি-এর নির্দেশনায় কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করা যাচ্ছে যে, কে এম মাজহারুল ইসলাম জোসেফ বিভিন্ন স্থানে নিজেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বর্তমান কমিটির নেতা হিসেবে পরিচয় দিয়ে আসছেন বলে কেন্দ্রীয় যুবদলের নজরে এসেছে। অথচ আহ্বায়ক মনিরুল ইসলাম সজল এবং সদস্য সচিব সাহেদ আহমেদ-এর নেতৃত্বাধীন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বর্তমান ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে জোসেফ নামে কোনো ব্যক্তি নেই।

এ কারণে তার যেকোনো অনৈতিক কর্মকাণ্ড, বক্তব্য বা কার্যকলাপের দায়ভার জাতীয়তাবাদী যুবদল বহন করবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এদিকে দলীয় সূত্রে জানা গেছে, মাজহারুল ইসলাম জোসেফ মহানগর যুবদলের নাম ব্যবহার করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তার অনুসারীদের মাধ্যমে বড় বড় বিলবোর্ড, পোস্টার ও ব্যানার স্থাপন করেছেন। বিভিন্ন প্রচারণায় তিনি নিজেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ভবিষ্যৎ নেতৃত্বের দাবিদার হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন বলেও অভিযোগ রয়েছে।

অপরদিকে, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ বিভিন্ন দলীয় কর্মসূচিতে বারবার স্পষ্ট করে বলেছেন, বর্তমান ৫১ সদস্যের আহ্বায়ক কমিটির বাইরে যুবদলের নামে কেউ সাংগঠনিক পরিচয় ব্যবহার করতে পারে না। একই সঙ্গে যুবদলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, অপকর্ম বা সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং গ্রেফতারের দাবিও জানিয়েছেন তারা।

কেন্দ্রীয় যুবদলের এ বিজ্ঞপ্তির মাধ্যমে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাংগঠনিক পরিচয় নিয়ে বিভ্রান্তি দূর হবে বলে সংশ্লিষ্ট নেতাকর্মীরা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি