1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ইয়াবাসহ বন্দরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার - Ajker Deshkantho
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম:

ইয়াবাসহ বন্দরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

 স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : সোমবার, ৮ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের বন্দরে ৭৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ আদমজীনগর। 

সোমবার (৮ জুন) রাত ২টায় বন্দর থানার বালিয়াগাও এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলো বন্দর উপজেলার চর ঘারমোড়া এলাকার আল ইসলাম মিয়ার ছেলে বিল্লাল ওরফে ওসমান (৩০) ও একই থানার সোনাকান্দা স্কুল মাঠ এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে সোয়েব (২৮)।

ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় র‍্যাব-১১ উপ পরিদর্শক শাহনেওয়াজ বাদী হয়ে গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১০(৬)২৬।

র‍্যাব-১১ জানায়, ধৃত মাদক কারবারিরা দীর্ঘ দিন ধরে বন্দরে বিভিন্ন এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলা পরিষদ সংলগ্ন বালিয়াগাও এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবাসহ এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পরে গ্রেপ্তারকৃতদের সোমবার (৮ জুন) দুপুরে উল্লেখ মামলায় আদালতে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি