1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
বসতবাড়ি-খালি জমি অপরিচ্ছন্ন রাখলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে : ডিসি - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

বসতবাড়ি-খালি জমি অপরিচ্ছন্ন রাখলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে : ডিসি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ৬ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, যারা নিজেদের বসতবাড়ি বা খালি জমি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন না, মশার প্রজননস্থল তৈরি হতে দেবেন; তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার (৬ জুন) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালিতে অংশগ্রহণ করে তিনি এ কথা বলেন। পরে জেলা পরিষদ সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ ও খাল খনন কার্যক্রম পরিচালনা করা হয়।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ‘ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করা হবে। এ লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ব্যাপক জনসচেতনতা সৃষ্টি অত্যন্ত জরুরি। আমরা বিভিন্ন এলাকায় প্রতিরোধমূলক অভিযান পরিচালনা করবো। যারা নিজেদের বসতবাড়ি বা খালি জমি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন না এবং মশার প্রজননস্থল তৈরি হতে দেবেন, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি আরও বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে, যাতে ডেঙ্গু বিস্তার রোধে সম্মিলিতভাবে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি