1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
প্রচণ্ড তাপদাহে শ্রমজীবী মানুষের পাশে বুবলী যুব কল্যাণ সংস্থা - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

প্রচণ্ড তাপদাহে শ্রমজীবী মানুষের পাশে বুবলী যুব কল্যাণ সংস্থা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

প্রচণ্ড রোদ ও তীব্র তাপদাহে কষ্টে থাকা পথচারী ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে বুবলী যুব কল্যাণ সংস্থা। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের আহ্বানে সাড়া দিয়ে সংস্থাটির উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় ঠান্ডা পানি, ওরস্যালাইন ও খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। এতে পথচারী, অটোরিকশাচালক, দিনমজুর এবং দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

ঠান্ডা পানি পেয়ে এক অটোরিকশাচালক বলেন, “এত রোদের মধ্যে গাড়ি চালানো অনেক কষ্টের। কিছুক্ষণ পরপরই গলা শুকিয়ে যায়। ঠান্ডা পানি খেয়ে অনেকটা স্বস্তি পেলাম।”

দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্য বলেন, “প্রখর রোদের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা দায়িত্ব পালন করতে হয়। বুবলী যুব কল্যাণ সংস্থার দেওয়া ঠান্ডা পানি, খাবার ও ওরস্যালাইন পেয়ে খুব উপকার হয়েছে।”

বুবলী যুব কল্যাণ সংস্থার উপদেষ্টা, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, জেলা প্রশাসক মো. রায়হান কবিরের আহ্বানে সাড়া দিয়ে সংস্থাটি মানবিক দায়িত্ববোধ থেকে এই কার্যক্রম পরিচালনা করছে। তিনি সমাজের সচ্ছল মানুষদেরও অসহায় ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি বুবলী আক্তার বলেন, জীবিকার তাগিদে অনেক মানুষকে এই প্রখর রোদেও কাজ করতে হচ্ছে। বিশেষ করে রিকশাচালক, দিনমজুর ও ট্রাফিক পুলিশ সদস্যদের কষ্ট বিবেচনায় নিয়েই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে। তিনি তাপদাহের সময়ে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় বুবলী যুব কল্যাণ সংস্থার বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে এর প্রশংসা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি