1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
৩৯১ দিন পর কারামুক্ত হয়ে নিজ বাড়িতে ফিরলেন সাবেক মেয়র আইভী - Ajker Deshkantho
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

৩৯১ দিন পর কারামুক্ত হয়ে নিজ বাড়িতে ফিরলেন সাবেক মেয়র আইভী

 স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : বুধবার, ৩ জুন, ২০২৬

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ৩৯১ দিন কারাভোগের পর অবশেষে কারামুক্ত হয়ে নিজ বাসভবনে ফিরেছেন।

বুধবার (৩ জুন) রাত ১০টা ১০ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান তিনি। এরপর সেখান থেকে সরাসরি নারায়ণগঞ্জ নগরীর মাসদাইর কেন্দ্রীয় সিটি কবরস্থানে গিয়ে বাবা, মা ও ছোট ভাইয়ের কবর জিয়ারত করেন।

পরে বৃহস্পতিবার (৪ জুন) রাত সাড়ে ১২টার দিকে তিনি নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটিরে পৌঁছান। এ সময় পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা তাকে স্বাগত জানান। দীর্ঘদিন পর পরিবারের মাঝে ফিরে আসায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

আইভীর বাড়ির বাইরে রাত থেকেই শতাধিক স্থানীয় বাসিন্দা ও সমর্থক অবস্থান নেন। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ অনেককে সেখান থেকে সরিয়ে দেয়। তার কারামুক্তিকে কেন্দ্র করে নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বাড়ির সামনেও বিপুল সংখ্যক পুলিশ সদস্যকে সতর্ক অবস্থানে দেখা যায়।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে দায়ের হওয়া ১২টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত বছরের ৯ মে তাকে আটক করা হয়। পরবর্তীতে একে একে সব মামলায় জামিন পেলেও বিভিন্ন আইনি প্রক্রিয়ার কারণে তার মুক্তি বিলম্বিত হয়। সর্বশেষ আদালতের আদেশ ও প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর তার মুক্তি কার্যকর হয়।

আইভীর কারামুক্তি ও নারায়ণগঞ্জে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনেও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি