1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত গোডাউনে যুবকের মরদেহ উদ্ধার - Ajker Deshkantho
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত গোডাউনে যুবকের মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ২৪ মে, ২০২৬

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৮নং ওয়ার্ডে পরিত্যক্ত একটি গোডাউন থেকে অজ্ঞাত পরিচয়ের যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) রাত সোয়া ৯টায় গোদনাইল সৈয়দপাড়া ক্যানেলপাড় বউবাজার এলাকায় মরদেহ পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সৈয়দপাড়া ক্যানেলপাড়ের বেলাল মসজিদের দক্ষিণ পাশে জাকির হোসেন নামক এক ব্যক্তির পরিত্যক্ত প্লাস্টিক গোডাউনের ভেতর থেকে পচা দুর্গন্ধ ছড়াতে থাকে। দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা গোডাউনির ভেতরে প্রবেশ করলে মরদেহ দেখতে পান। পরবর্তীতে পুলিশকে অবগত করা হলে পুলিশ ঘটনাস্থল পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, মরদেহ একেবারে পঁচে গিয়ে বাজে অবস্থায় হয়ে গেছে। পরিস্থিতি খারাপ হওয়ায় এখনো পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। তবে বয়স আনুমানিক (৩০) হবে বলে ধারণা করছি। আমরা পরিচয় জানার চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি