1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
মডেল মাসুদকে টপকে জনপ্রিয় রাকিব - Ajker Deshkantho
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

মডেল মাসুদকে টপকে জনপ্রিয় রাকিব

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ২২ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার: বিশিষ্ট শিল্পপতি ও স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম রাকিব নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের রাজনীতি সামলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের দিকে মনোযোগ দিয়েছেন। তরুণ এই রাজনীতিবিদ নানান সেবামূলক কর্মকান্ডের মধ্য দিয়ে খুব অল্প সময়ের মধ্যে জনগণের মনে জায়গা করে নিয়েছেন। ইতোমধ্যে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন এই নেতা।

তিনি নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের ছোট ভাই ও মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। এই ফাউন্ডেশনের মাধ্যমে তিনি সামাজিক কর্মকান্ড অব্যাহত রেখেছেন। এস.এস.সি পরীক্ষার্থীদের সেবা প্রদান, অসুস্থ দলীয় কর্মী পাশে আর্থিক সহযোগিতা নিয়ে পাশে দাঁড়ানো, বিভিন্ন জটিল রোগে আক্রান্ত অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা পৌছে দিয়ে ইতোমধ্যে নগরীতে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
এরমধ্যে নতুন করে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ২৭টি ওয়ার্ডের সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী দেয়ার প্রস্তুতি নিচ্ছেন রাকিবুল ইসলাম।

অন্যদিকে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন পেয়েও নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে মডেল গ্রæপের কর্নধার মাসুদুজ্জামান মাসুদ বেশ সমালোচিত হয়েছিলেন। পরবর্তীতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচনের ঘোষণা দিয়ে মাঠে নামেন তিনি। তবে একই পদে নির্বাচনের ঘোষণা দিয়ে মাঠে নামেন বিশিষ্ট শিল্পপতি ও স্টার্কট্রি গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম রাকিব। মেয়র পদে তার নির্বাচনের ঘোষণা দিয়ে মাঠে নামার পর পরই রাজনৈতিক অঙ্গণে অনেক পরিবর্তন দেখা যায়। পূর্বে মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যে সকল আলোচিত নেতারা মাসুদুজ্জামানের সাথে পথচলা শুরু করেছিলেন, সেই সকল নেতাদের এখন সর্বদা দেখা মিলে রাকিবুল ইসলাম রাকিবের সাথে। তার ঘোষিত সকল কর্মস‚চিতেই মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় সকল নেতাদের উপস্থিত হতে দেখা যায়। ফলে তরুণ এই রাজনৈতিক নেতার জনপ্রিয়তার বিষয়টি আলোচনায় উঠে এসেছে।

এখানে উল্লেখ্য যে, সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ও নারায়ণগঞ্জ-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম আজাদের পক্ষে ট্রাম্পকার্ড হিসেবে কাজ করেছেন রাকিবুল ইসলাম রাকিব। তিনি বেশ সুকৌশলে দলের ভেতরের দ্ব›দ্ব মিটিয়ে বিএনপির প্রার্থীর পক্ষে জয় নিশ্চিত করেছেন। ফলে তার রাজনীতিক ও সাংগঠনিক দক্ষতা নিয়ে নেতাকর্মী সহ তৃণম‚লের প্রশংসায় ভাসছেন এই নেতা।

দলীয় নেতাকর্মী স‚ত্র বলছে, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ দলটি ক্ষমতায় থাকাকালীন সময়ে বিএনপির নেতাকর্মীরা সবাই ছিলেন বাড়িছাড়া। এছাড়া হামলা, মামলা, জেলা-জুলুমের শিকার হয়েছেন দলটির নেতাকর্মীরা। সে সময় দলের নেতাকর্মীদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অদৃশ্য ছায়া হিসেবে কাজ করেছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের ছোট ভাই রাকিবুল ইসলাম রাকিব।

আরও জানা গেছে, দলীয় মামলা-মোকদ্দমা থেকে শুরু করে সংসার খরচের টাকাও দিতেন এই রাকিবুল ইসলাম রাকিব। এছাড়া যখনই কোন ধরনের বিপদে পড়েছেন তখনই তার কাছে ছুটে গিয়েছেন দলের নেতাকর্মী সহ এলাকাবাসী। ফলে নেতাকর্মী সহ সাধারণ জনগণের কাছে বেশ গ্রহণযোগ্যতা তৈরি করেছেন তিনি।

সম্প্রতি তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অংশগ্রহণ করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছেন বলে নেতাকর্মী স‚ত্রে জানা গেছে। তাছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন ব্যক্তিদের সহায়তার সব সময় কাজ করেছেন তিনি। ফলে সে হিসেবে তিনি ভোটারদের কাছে বেশ গ্রহণযোগ্য হয়ে উঠবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি