1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ঈদ যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করাই আমাদের লক্ষ্য : ডিসি - Ajker Deshkantho
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

ঈদ যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করাই আমাদের লক্ষ্য : ডিসি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ২০ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “পবিত্র ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করাই আমাদের প্রধান লক্ষ্য। সড়কে চাঁদাবাজি, অতিরিক্ত ভাড়া আদায় ও যানজট কোনোভাবেই বরদাশত করা হবে না। হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সমন্বিতভাবে কাজ করবে। কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি মানা, জাল টাকা শনাক্তকরণ ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে।”

মঙ্গলবার (১৯ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের নিরাপত্তা সহ কোরবানির পশু পরিবহন ও বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “কোরবানির বর্জ্য যেখানে সেখানে না ফেলে নির্ধারিত স্থানে ফেলতে হবে। সিটি করপোরেশন ও পৌরসভাগুলোকে ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ নিশ্চিত করতে হবে। নাগরিক সচেতনতায় মসজিদের ইমাম ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা হবে। ঈদে সবার সম্মিলিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জে একটি পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার আঃ রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. কাফি বিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা, বিআরটিএর মাহবুবর রহমান, নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ, কলকারখানা অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি