1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
বন্দরে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার - Ajker Deshkantho
শনিবার, ৩০ মে ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

বন্দরে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

নারায়ণগঞ্জের বন্দরে ১৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (১৭ মে) বিকেল সাড়ে ৫টায় বন্দর থানার সোনাকান্দা নোয়াদ্দা কড়ইতলাস্থ মায়ের দোয়া কাজী ইলেকট্রিক হাউজের সামনে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের পূর্ব আদমপুর এলাকার মৃত বাদল মিয়ার ছেলে ওসমান (২২) ও একই এলাকার দায়েন মিয়ার ছেলে অপর মাদক ব্যবসায়ী মৃদুল (২২)।

বন্দর থানার উপ পরিদর্শক মাসুদ রানা বাদী হয়ে ধৃত মাদক কারবারিদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ২৬(৫)২৬।

পরে গ্রেপ্তারকৃতদের সোমবার (১৮ মে) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি