1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
বন্দরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৪ - Ajker Deshkantho
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

বন্দরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৪

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ২৫ মে, ২০২৬

নারায়ণগঞ্জের বন্দরে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীসহ চোর ও ছিনতাইকারী সন্দেহে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শনিবার (২৩ মে) রাতে উপজেলার পৃথক স্থান থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ২ নং মাধবপাশা এলাকার আবু তাহের মিয়ার ছেলে সাইদুল ইসলাম রবিন (২৮), নিলফামারী জেলার ডিমলা থানার রিপুজীপাড়া এলাকার মৃত সানু মিয়ার ছেলে রাসেল (২৯), একই জেলার একই থানার মুছাডাঙ্গা এলাকার মামেরুল মিয়ার ছেলে সবুজ (২৪) ও একই এলাকার হাশেম মিয়ার ছেলে রবিউল (২৮)।

গ্রেপ্তারকৃতদের মধ্যে সাইদুলকে উল্লেখিত ওয়ারেন্টে ও অপরধৃত ৩ যুবককে রোববার (২৪ মে) দুপুরে পুলিশ আইনের ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গভীর রাতে অযথা রাস্তায় ঘুরাফেরা করার সময় চোর ও ছিনতাইকারী সন্দেহে ৩ যুবকে আটক করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি