1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
বন্দরে সরকারি ট্রান্সফরমার চুরি, হাতেনাতে যুবক আটক - Ajker Deshkantho
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

বন্দরে সরকারি ট্রান্সফরমার চুরি, হাতেনাতে যুবক আটক

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২৫ মে, ২০২৬

নারায়ণগঞ্জের বন্দরে পল্লী বিদ্যুতের লাইন থেকে সরকারি ট্রান্সফরমার চুরি করে পালানোর সময় মো. মিজানুর রহমান (৩৮) নামের এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রবিবার (২৪ মে) গভীর রাতে বন্দর থানার আমিরবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রবিবার (২৪ মে) দুপুরে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নবীগঞ্জ জোনাল অফিসের সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর সাজ্জাদ মোহাম্মদ নূর হোসেন বাদী হয়ে বন্দর থানায় চুরি ও চোরাই মাল রাখার অপরাধে একটি মামলা দায়ের করেন।

আটককৃত মো. মিজানুর রহমান বন্দর থানার কাইতাখালী এলাকার মো. আবুল হোসেনের ছেলে। মামলায় আমিরবাদ এলাকার জব্বার (৪০) ও দেউলী চৌরাপাড়ার আল আমিন (৩৫)-সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করা হয়েছে। তারা চক্রের সদস্য হিসেবে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৩ মে রাত আনুমানিক আড়াইটার দিকে আমিরবাদ অটো স্ট্যান্ড সংলগ্ন সড়কে খুঁটি থেকে সরকারি বৈদ্যুতিক ট্রান্সফরমার নামিয়ে চুরির চেষ্টা করছিল একটি চক্র। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা চারদিক থেকে ঘেরাও করে মূল আসামি মিজানুর রহমানকে হাতেনাতে ধরে ফেলে। পরে তার সহযোগীরা ধাওয়া খেয়ে পালিয়ে যায়।

সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন নবীগঞ্জ জোনাল অফিসের লাইনম্যান (গ্রেড-২) মোহাম্মদ হাফিজুর রহমান। তিনি চুরির বিষয়টি নিশ্চিত করেন। বিদ্যুৎ অফিসের তথ্য অনুযায়ী, এ ঘটনায় প্রায় ১ লাখ ৩৩ হাজার টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ জানান, স্থানীয়দের সহায়তায় আটক আসামিকে থানায় আনা হয়। পরে বিদ্যুৎ বিভাগের অভিযোগের ভিত্তিতে দণ্ডবিধির ৩৭৯/৪১১ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি