1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ক্রোনী গ্রুপে চুরির সময় দুইজন আটক - Ajker Deshkantho
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

ক্রোনী গ্রুপে চুরির সময় দুইজন আটক

ফতুল্লা প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ১৮ মে, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কাশীপুর হাটখোলা এলাকায় অবস্থিত ক্রোনী গ্রুপ-এর একটি বন্ধ ফ্যাক্টরীতে চুরির সময় দুইজনকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা ও যুবদল নেতাকর্মীরা। পরে আটককৃতদের ফতুল্লা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

১৮ মে সকাল আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ওই ফ্যাক্টরীটি চোরচক্রের নিয়মিত টার্গেটে পরিণত হয়েছে এবং প্রায়ই সেখানে চুরির ঘটনা ঘটছে।

ফ্যাক্টরীতে দায়িত্বরত নিরাপত্তা কর্মী জানান, সকালে ডিউটির সময় তিনি ফ্যাক্টরীর ভেতরে সন্দেহজনক নড়াচড়া লক্ষ্য করেন। পরে ভেতরে গিয়ে দেখতে পান দুইজন ব্যক্তি ফ্যাক্টরীর ভেতরে থাকা ফ্যান খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে ফ্যাক্টরীটি বন্ধ। এই সুযোগে একটি চোরচক্র নিয়মিতভাবে ভেতরে ঢুকে মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে। বাধা দিলে তারা ছুরি, চাকু ও দেশীয় অস্ত্র দেখিয়ে ভয় দেখায়।

ঘটনাটি দেখতে পেয়ে তিনি সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্থানীয় বাপ্পি ও রবিনসহ কয়েকজনকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে স্থানীয় যুবদল নেতৃবৃন্দ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা গিয়ে দুইজনকে চুরির সময় আটক করেন এবং জিজ্ঞাসাবাদ করেন।

স্থানীয় যুবদল নেতৃবৃন্দ জানান, প্রায় দুই বছর ধরে ফ্যাক্টরীটি বন্ধ থাকায় এটি চোরদের জন্য সহজ টার্গেটে পরিণত হয়েছে। একাধিকবার চুরির ঘটনা ঘটলেও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা না থাকায় চক্রটি বারবার সক্রিয় হচ্ছে।

তারা বলেন, সকালে নিরাপত্তা কর্মীর ফোন পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি দুইজন ব্যক্তি ফ্যাক্টরীর ভেতরে ফ্যান খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। পরে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দিই।”

এ সময় আওলাদ, বরকত, সাইদুল, খোকন, টিটু, জোবেল, জব্বার, রুবেল, রাজু, সজল, সুজন, ফয়সাল, সানি ও স্থানীয় আরও অনেকে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং আটক প্রক্রিয়ায় সহায়তা করেন।

স্থানীয়দের অভিযোগ, ফ্যাক্টরীটি দীর্ঘদিন বন্ধ থাকায় সেখানে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। এর ফলে একটি সংঘবদ্ধ চোরচক্র নিয়মিতভাবে সেখানে প্রবেশ করে মূল্যবান যন্ত্রাংশ ও বৈদ্যুতিক সামগ্রী চুরি করে নিয়ে যাচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে ফতুল্লা মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আটক দুইজনকে হেফাজতে নেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি