ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর হামলার অভিযোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে উলামা পরিষদ নারায়ণগঞ্জ মহানগর।
শুক্রবার (১৫ মে) বাদ জুমা নারায়ণগঞ্জের ডিআইটি মসজিদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উলামা পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতী মামুন ফেরদাউসের সভাপতিত্বে বিক্ষোভ-পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উলামা পরিষদের সভাপতি আল্লামা আব্দুল আউয়াল।
সমাবেশে বক্তারা পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর হামলা, বাড়িঘর ও ধর্মীয় প্রতিষ্ঠানে ভাঙচুরের অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান। তারা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং হামলা বন্ধে ভারত সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা আব্দুল আউয়াল বলেন, “ভারতে মুসলমানদের ওপর যে অত্যাচারের অভিযোগ উঠেছে, তা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
পরিস্থিতির উন্নতি না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।”
মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদের পরিচালনায়
সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি মুফতী আব্দুর রহীম কাসেমী, মাওলানা নোমান সিদ্দিকী, সেক্রেটারি মুফতী মাহমুদ হাসান, অর্থ সম্পাদক মুফতী আব্দুল গনী, দেওভোগ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা যোবায়ের আহমদ, ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি মুফতী মাসুম বিল্লাহ, খেলাফত মজলিস ফতুল্লা থানা সেক্রেটারি মাওলানা শরীফ মাহমুদ, মহানগর উলামা পরিষদের সাংস্কৃতিক সম্পাদক মাওলানা আমিনুর রহমান নড়াইলী, প্রকাশনা সম্পাদক মাওলানা মুহিব ইমতিয়াজ, সহ-প্রচার সম্পাদক মুফতী রিয়াজুল ইসলাম ও মাওলানা আল-আমীন আনসারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।