1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
আজাদের সাথে নির্বাচনে পরাজিত হয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আঙ্গুর-পারভীন - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

আজাদের সাথে নির্বাচনে পরাজিত হয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আঙ্গুর-পারভীন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের আড়াইহাজারে তাসনুভা জাহান পারুল নামে এক তরুণী তার নিজ মায়ের নামে বাড়ি দখল করা সহ নানা অভিযোগ তুলেছেন। তবে ওই তরুণীর মা সীমা আক্তার বলছেন, বিএনপি নেতা আঙ্গুর, পারভীন ও অনু ষড়যন্ত্র করে সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের সুনাম ক্ষুন্ন করার জন্য আমাকে ও সংসদ সদস্যর বিরুদ্ধে নানা অভিযোগ তুলছেন। এ ঘটনায় আমি পুলিশি ব্যবস্থা গ্রহণ করবো।

ওই তরুণী আড়াইহাজারের নুকুন্দি গ্রামে ডা. মো. গোলাম মোস্তফার মেয়ে।

এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে তাসনুভা জাহান পারুল বলেন, গতকাল দুপুরে আমার পিতা কর্তৃক ডিভোর্সকৃত আমার মাতা সীমা আক্তার তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার বাড়িতে হামলা করে এবং আমি সহ আমার বোনাকে মারধর করে। এরপর ৯৯৯ ফোন করলেও কোন প্রশাসনের লোকজন আমাদের সহায়তা করেনি। এর কিছুক্ষণ পরে সেই ডিভোর্সী নারী ও তার সন্তানকে বাড়িতে প্রবেশ করিয়ে দিয়ে যায় পুলিশের লোকজন। এ সময় ওই নারী সীমা আক্তার বলেন, আমরা নজরুল ইসলাম আজাদ, তার ভাই রাকিব ও তার মার নির্দেশক্রমে আমরা এই বাড়িতে প্রবেশ করেছি। আমরা এ বাড়িতে থাকবো। এবং প্রয়োজনে তোদেরকে মেরে ফেলবো। এ বিষয়ে আমরা প্রশাসনের কাছে বলেছি আমরা তাদের কাছে নিরাপদ নই। কিন্তু প্রশাসন আমাদের কোন কথা শোনেনি। প্রশাসন উল্টো বেআইনিভাবে আমাদের বাড়িতে তাদেরকে প্রবেশ করিয়ে দিয়ে যায়। এখন তারা আমাদেরকে জিম্মি করে রেখেছে। আমাদের জান মালের কোন নিরাপত্তা নেই। যে কোন সময় আমাদের খুন করে গুম করে ফেলা হবে। আমার পিতা আমাকে ও আমার ছোট বোন শাহনাজকে সকল সম্পত্তি লিখে দিয়েছেন। এ সম্পত্তির লোভে তারা এই বাড়িতে হামলা করে বাড়ি দখল করেছে। এরুপ অবস্থায় যে কোন সময় তারা আমাদের হত্যা করে বাড়ি ও সম্পত্তি তাদের দখলে নিয়ে নেবে।

এ বিষয়ে জানতে চাইলে পারুলের মা সীমা আক্তার বলেন, আমার দুই মেয়ে তাসনুবা জাহান পারুল ও শাহানাজ অসামাজিক কার্যকলাপে জড়িত হওয়া কারণে ২০২২ সালে হাত পায়ের রগ কাটে। এরপর তাদের চিকিৎসা করিয়েছি। এরপর থেকে তারা নানাভাবে উচ্ছৃঙ্খল জীবন যাপন করে আসছে।

তিনি আরও বলেন, কয়েক বছর আগে তারা ধর্ষণের শিকার হয়ে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাদের উদ্ধার করে চিকিৎসা করাই। তবে আমি ও আমার পুরো পরিবার বিএনপি করি। একারণে সাবেক এমপি বাবু তার লোকজন দিয়ে আমার বাড়িতে এসে ওই আমলে মদের আসর বসাতো। পরে আমি আইনের আশ্রয় নিয়েছি। আর বাবুল ঘনিষ্টজন হিসেবে পরিচিত পারভীনকে দিয়ে আমাদের সম্পদ আত্মসাত করে বিভিন্ন জনের কাছে বিক্রি করেছে। এজন্য তারা আমার মেয়েদের হাত করেছে। আমার স্বামীকে প্রতিবন্ধী বানিয়ে ঘরে ফেলে রেখেছে। এসব ঘটনা পুলিশকে জানালে গত শনিবার পুলিশ এসে আমাদের বাড়িতে উঠিয়ে দিয়ে যায়।

এমপি নজরুল ইসলাম আজাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে এমপি আজাদ কিছু জানেনা। এমপি আজাদের প্রতিদ্ব›দ্বী আঙ্গুর, পারভীন ও অনু ষড়যন্ত্র করে আমার মেয়েকে দিয়ে এসব করিয়েছে। মূলত জাতীয় সংসদ নির্বাচনে আঙ্গুর পরাজিত হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য এসব ষড়যন্ত্র করছে। সেই সাথে জোট বেধেছে মনোনয়ন বঞ্চিত পারভীন ও তার স্বামী অনু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি