1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
পুলিশের অভিযানে অস্ত্র ও মাদক সহ গ্রেফতার ৪ - Ajker Deshkantho
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

পুলিশের অভিযানে অস্ত্র ও মাদক সহ গ্রেফতার ৪

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
নারায়ণগঞ্জে ছুরি ও দেশিয় অস্ত্র সহ ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে শহরের ১নং বাবুরাইল মোবারকশাহ রোডস্থ ছাতা ব্রীজের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে মাদক সহ আরও একজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- ঋষিপাড়া সুইপার কলোনীর মৃত আবুল হোসেনের ছেলে মো. মিরাজ (২৩), সৈয়দপুর ফকির বাড়ীর নুর হোসেনের ছেলে মোঃ রকি (২৫), ২নং বাবুরাইল এলাকার আলমঙ্গীর মিয়ার ছেলে মোঃ সাব্বির @ সোহাগ (২৫)। মাদক সহ জল্লারপাড়া এলাকার বিশু মিয়ার ছেলে মো. রবিন(২৮)।
জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১২ টায় বিশেষ অভিযান পরিচালনা করে ১টি সুইচ গিয়ার, ২টি ছোড়া ও ০৪টি রড সহ ডাকাতির প্রস্তুতি কালে তিন জন দুষ্কৃতিকারীদের গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে ৩৫ পিছ ইয়াবা ট্যাবলেট সহ রবিন নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সদর মডেল থানায় ডাকাতির প্রস্তুতির নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। অপর আসামির বিরুদ্ধেও নিয়মিত আইনের মামলা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি