1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
রূপগঞ্জে এতিমদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

রূপগঞ্জে এতিমদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

রাশেদুল ইসলাম: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এতিম শিক্ষার্থীদের অংশগ্রহণে সময় টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মানবিক উদ্যোগের মাধ্যমে ২৫ জন এতিম শিক্ষার্থীর সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন অতিথিরা। শুক্রবার দুপুরে উপজেলার ইছাপুরা বাজার এলাকায় অবস্থিত পূর্বাচল প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পূর্বাচল প্রেসক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ‘গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম সালাউদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটিএন বাংলা অনলাইনের নিউজ এডিটর আল ইমরান,৭১ টেলিভিশনের সাংবাদিক রিয়াজ হোসেন খান, দেশ টেলিভিশনের সাংবাদিক রাসেল মাহমুদ,নাগরিক টেলিভিশনের সাংবাদিক মাহবুব আলম প্রিয়, দৈনিক দেশ রূপান্তরের আতাউর রহমান সানী, এটিএন বাংলার রাজু আহমেদ, বাংলাদেশের খবরের নূরে আলম ভুঁইয়া আকাশ,চ্যানেল এসের সাজেদুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সুধীজন।

অনুষ্ঠানে মোনাজাতের মাধ্যমে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। পরে অতিথিরা এতিম শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং সময় টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি