1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
সিদ্ধিরগঞ্জে হোটেলে ভয়ঙ্কর গ্যাস বিস্ফোরণ - Ajker Deshkantho
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কারামুক্ত আইভীর নামে সোস্যাল মিডিয়ায় ফেক আইডি টানা তাপদাহের পর স্বস্তির বৃষ্টি, প্রাণ ফিরে পেল নারায়ণগঞ্জ প্রনিক এর সন্ত্রাস,মাদক ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে র‍্যালি জেল ফেরত আইভীকে দেখতে যাওয়ার পর চাকরি হারালেনস নাসিকের কর্মচারী নাসিকের উদ্যোগে পরিষ্কার হচ্ছে দেওভোগের ঐতিহ্যবাহী জিউস পুকুর মশার প্রজনন ক্ষেত্র ধ্বংসে ওয়েলবল প্রয়োগ করছে নাসিক জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, বেড়েছে নজরদারি বক্তাবলীতে জিয়ার শাহাদাত বার্ষিকীতে ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন আড়াইহাজার ইউনিয়ন যুবদলের সম্পাদককে বহিষ্কার

সিদ্ধিরগঞ্জে হোটেলে ভয়ঙ্কর গ্যাস বিস্ফোরণ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি খাবারের হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২৯ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার গোদনাইল বাগপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, শাহিদা নামে এক নারীর পরিচালিত একটি খাবারের হোটেলের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দে আশপাশের দোকানপাট ও বাসিন্দাদের মধ্যে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. মিরন মিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে লিকেজের কারণেই এই বিস্ফোরণ ঘটেছে। বিষয়টি বিস্তারিতভাবে তদন্ত করে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি