1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম - Ajker Deshkantho
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি দলটি নির্বাচনে গণভোটে অংশগ্রহণ করেছে। বিএনপি দলীয় প্রধান নিজেও গণভোটের পক্ষে অবস্থান নিয়েছেন। এখন তারা (বিএনপি) সংবিধানের দোহাই দিয়ে গণভোটের আদেশকে অস্বীকার করছে।
শনিবার (২৮ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ শহরের কলেজ রোড এলাকায় এনসিপির জেলা ও মহানগর কমিটির সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা সম্প্রতি সময়ে দেখেছি, স্বাধীনতার ঘোষক নিয়ে একজন ইউএনও বিতর্কের মুখে পড়েছেন। যেখানে আমাদের সংবিধান অনুযায়ী স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান। সংবিধান অনুযায়ী জিয়াউর রহমানকে কেউ স্বাধীনতার ঘোষক বলতে পারেনা। ফলে সংবিধানের কোথাও তারা ইচ্ছে মতো মানতেছে আবার কোথাও মানতেছেনা। এই দ্বিচারিতা জনগণের কাছে উন্মোচিত হয়েছে।
সরকারী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘গণভোটের রায়কে দ্রæত মেনে নিয়ে সংবিধান সংস্কার পরিষদ তৈরি করা। সেখানে সকল সংস্কারকে বাস্তবায়ন করা। এর যদি ব্যার্তয় ঘটে এটা জনগণ মেনে নেবে না। রাজনৈতিক আস্থার সংকট তৈরি করবে এবং এই সংকট রাজপথে গড়াবে। আমরা চাই, সংসদের মাধ্যমে এর সমাধন হোক।
নাহিদ ইসলাম আরও বলেন, আওয়ামী লীগ যেভাবে সংসদকে কবজা করে সংবিধানকে দলীয়করণ করেছিল, একই প্রবণতা এখনকার সরকার দলের মধ্যেও দেখা যাচ্ছে। সরকারের এই অবস্থান অব্যাহত থাকলে জনগণ আবার রাজপথে তাদের মতামত জানাবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার, সদস্য সচিব জোবায়ের হোসেন (তামজিদ), সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক মো. শওকত আলী, সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী (অভি), সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম, জেলা ছাত্রশক্তির সদস্য সচিব সারফারাজ হক সজীব, মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলাম প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি