1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
কাউন্সিলর ও সচিবের কার্যালয় ঘেরাও করে অবরোধ - Ajker Deshkantho
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

কাউন্সিলর ও সচিবের কার্যালয় ঘেরাও করে অবরোধ

স্টাফ রিপোর্টার 
  • প্রকাশিত : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

নাসিক সহায়তা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

 

 

 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ৮ নম্বর ওয়ার্ডের প্রশাসক সহায়তা কমিটি বাতিলের দাবিতে কাউন্সিলর কার্যালয় অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী ও বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, স্থানীয় বাসিন্দা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কাউন্সিলর ও ওয়ার্ড সচিবের কার্যালয় অবরোধ করে কমিটি বাতিলের দাবিতে স্লোগান দিচ্ছেন।

বিক্ষোভকারীদের মধ্যে মহানগর যুবদল নেতা আশিকুর রহমান অনি বলেন, “রাজনৈতিক ব্যক্তিদের কমিটিতে রাখার কোনো কথা ছিল না। কথা ছিল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কমিটিতে রাখা হবে। অন্যদিকে সাগর প্রধান ও তার সমর্থকরা এলাকায় প্রচারণা চালাচ্ছে যে, তিনি ভারপ্রাপ্ত কাউন্সিলর এবং কাউন্সিলর কার্যালয় উদ্বোধন করবেন। তিনি তো কাউন্সিলর নন; কাউন্সিলর একজন জনপ্রতিনিধি এবং অনেক দায়িত্ব পালন করেন। পক্ষান্তরে এই কমিটির কাজ সীমিত।”

তিনি আরও বলেন, “কমিটির জন্য অনেক প্রার্থী ছিল, কিন্তু কাউকে কিছু না জানিয়ে কমিটি গঠন করা হয়েছে। আমরা জেনেছিলাম, নাসিক প্রশাসক আসবেন। তাই স্থানীয় এলাকাবাসীসহ ছাত্রদল ও যুবদলের অনেকেই সেখানে গিয়ে বিক্ষোভ করি।”

এর আগে গত ২৫ মার্চ নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব নূর কুতুবুল আলম স্বাক্ষরিত এক ‘অফিস আদেশ’ জারির মাধ্যমে বিএনপি নেতা সাগর প্রধানকে সভাপতি করে ৫ সদস্যবিশিষ্ট ৮ নম্বর ওয়ার্ড প্রশাসক সহায়তা কমিটি ঘোষণা করা হয়।

আদেশে উল্লেখ করা হয়, নাসিকের ৮ নম্বর ওয়ার্ডে বিশেষ মশক নিধন অভিযান, বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদপত্র প্রদানসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তা তদারকি করবেন কমিটির সদস্যরা। পাশাপাশি তারা প্রশাসকের কাছে প্রতিবেদন পেশ করবেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি