1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
২ হাজার পরিবারের মাঝে রিয়াদ চৌধুরীর ঈদ সামগ্রী বিতরণ - Ajker Deshkantho
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

২ হাজার পরিবারের মাঝে রিয়াদ চৌধুরীর ঈদ সামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফতুল্লায় সুবিধাবঞ্চিত ২ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ইফতার আয়োজনের পরিবর্তে মানবিক এই উদ্যোগ নেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ফতুল্লার পারিবারিক মিলনায়তনে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পরামর্শ অনুযায়ী ইফতার আয়োজনের পরিবর্তে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণের এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, স্বল্প আয়ের অনেক মানুষ আছেন যারা সংসারের খরচ মেটাতে গিয়ে ঈদের নতুন পোশাক বা প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারেন না। তাদের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা প্রশংসনীয়।

তিনি আরও বলেন, সন্তানদের পড়াশোনা, চিকিৎসা ও দৈনন্দিন ব্যয়ের চাপের মধ্যে অনেক পরিবার ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়। তাদের মাঝে শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণের মাধ্যমে ঈদের আনন্দ কিছুটা হলেও ভাগাভাগি করা সম্ভব।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, “আমরা চাই সব সময় মানুষের পাশে থাকতে। ভবিষ্যতেও যেন আরও বড় পরিসরে এই ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে পারি, সে জন্য সবার দোয়া কামনা করছি।”

ই এন্ড ই অটো মোবাইলস্ ও ই এন্ড ই অটো ট্রেডিংয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি