1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ঈদের বাজারে গরুর মাংস ৮৫০ টাকা কেজি - Ajker Deshkantho
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

ঈদের বাজারে গরুর মাংস ৮৫০ টাকা কেজি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জ নগরীর বাজারগুলোতে মাংসের দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। নগরীর সবচেয়ে বড় কাচাবাজার দ্বিগুবাবুর বাজারে গরুর মাংসের দাম বেড়ে প্রতি কেজি ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। যা দুই দিন আগেও ৭৫০ থেকে ৮০০ টাকার মধ্যে ছিল। অর্থাৎ স্বল্প সময়ের ব্যবধানে কেজিপ্রতি ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে।

বাজার ঘুরে দেখা যায়, গরুর মাংসের পাশাপাশি অন্যান্য মাংস ও মুরগির দামও বেড়েছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৩০ টাকা কেজি, দেশি মোরগ (কক) ৩৯০ টাকা, লেয়ার লাল ৩৪০ টাকা এবং সোনালি মুরগি ৩৮০ থেকে ৪২০ টাকায় বিক্রি হচ্ছে। খাসির মাংসের দাম রয়েছে ১২০০ থেকে ১৪০০ টাকার মধ্যে।

বিক্রেতাদের দাবি, গরুর বেপারীরা বেশি দামে গরু বিক্রি করছেন, ফলে তাদের বেশি দামে গরু কিনতে হচ্ছে। এতে মাংসের দামও বাড়াতে হয়েছে।

তবে গরু কেনার খরচ কতটা বেড়েছে, এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো হিসাব দিতে পারেননি তারা। অনেক বিক্রেতাই দামের বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে অনাগ্রহ দেখান।

এদিকে দামের এই ঊর্ধ্বগতিতে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। জামাল উদ্দিন নামে এক ক্রেতা বলেন, “ঈদের জন্য মাংস কিনতে এসে দেখি দাম অনেক বেশি। ৮৫০ টাকা কেজি মাংস আমাদের মতো সাধারণ মানুষের জন্য অনেক কঠিন। মাংস কিনলে অন্য জিনিস কেনা সম্ভব হচ্ছে না।”

বাজারে দেখা যায়, অনেক ক্রেতাই দোকানে এসে দাম শুনে ফিরে যাচ্ছেন। কথা বলতে চাইলে তারা জানান, বর্তমান দামে মাংস কেনা তাদের নাগালের বাইরে।

ক্রেতাদের অভিযোগ, প্রতি বছর ঈদ এলেই গরুর মাংসের দাম অযৌক্তিকভাবে বেড়ে যায়। এতে তারা আগের মতো পরিমাণে মাংস কিনতে পারছেন না, যা ঈদের আনন্দেও প্রভাব ফেলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি