1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৮ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণে ব্যবসায়ী রাকিব - Ajker Deshkantho
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৮ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণে ব্যবসায়ী রাকিব

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নারায়ণগঞ্জে ৮ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট শিল্পপতি ও স্টার্কট্রি গ্রুপের ডিরেক্টর রাকিবুল ইসলাম রাকিব। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ হোসিয়ারী সমিতির মিলনায়তে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এই আয়োজন করা হয়।
মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্টার্কট্রি গ্রুপের ডিরেক্টর রাকিবুল ইসলাম রাকিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে অসহায়-গরীব ও দুস্থদের পাশে দাঁড়াচ্ছেন, আমরা তাকে দেখে অনুপ্রাণিত হয়ে গরীব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে অসহায়-দুস্থদের কাছে আমাদের খাবার পৌঁছাবে। আজ থেকে সদর থানায় শুরু করলাম, আগামীতে আরও দুটি থাকায় করবো। এছাড়া প্রতিটি ওয়ার্ডে আমাদের সদস্য ও সহকর্মী ভাইদের মাধ্যমে খাবার পৌঁছে দেবে, ইনশাআল্লাহ।
 
এ সময় আট হাজার অসহায়দের মাঝে সেমাই, চিনি, পোলার চাল, দুধ, আলু, মসলা সহ বিভিন্ন আইটেমের ঈদ সামগ্রী দেওয়া হয়। পরে দোয়া করার মধ্য দিয়ে সকলের মঙ্গল কামণা করা হয়।
 
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহম্মেদ সহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি