1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ঈদযাত্রায় দুই মহাসড়কে ভোগান্তির শঙ্কা - Ajker Deshkantho
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

ঈদযাত্রায় দুই মহাসড়কে ভোগান্তির শঙ্কা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকা থেকে গ্রামের পথে মানুষের যাত্রা ঘনিয়ে আসছে। তবে এবারও দেশের প‚র্ব ও উত্তর-প‚র্বাঞ্চলের অন্তত ২২ জেলার মানুষের যাতায়াতের অন্যতম দুই করিডর ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানজটের আশঙ্কা করছেন চালক ও যাত্রীরা।
পরিবহন-সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা-সিলেট মহাসড়কের প্রশস্তকরণ কাজ চলমান থাকায় কিছু অংশে সড়ক সংকুচিত হয়ে গেছে। এর সঙ্গে গুরুত্বপ‚র্ণ কয়েকটি স্থানে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা করানো এবং ধীরগতির তিনচাকার যানবাহনের চলাচল মিলিয়ে ঈদযাত্রার সময় যানজট তীব্র হতে পারে।
রোববার সরেজমিনে দেখা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর থেকে গাউছিয়া পর্যন্ত কয়েকটি পয়েন্টে যানবাহনের ধীরগতি ও কোথাও কোথাও যানজট রয়েছে। একই সময়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক, শিমরাইল ও কাঁচপুর এলাকায় বাসের অনিয়ন্ত্রিত যাত্রী তোলা ও সড়কের পাশে ট্রাক থামিয়ে রাখায় যান চলাচলে বিঘ্ন ঘটতে দেখা যায়।
নিষিদ্ধ থাকা সত্ত্বেও তিনচাকার ব্যাটারিচালিত যান ও সিএনজিচালিত অটোরিকশাও মহাসড়কে চলাচল করতে দেখা গেছে। কেউ কেউ উল্টো পথে গাড়ি চালাচ্ছিলেন, আবার ভাঙা সড়ক বিভাজক ব্যবহার করে লেন পরিবর্তন করতেও দেখা গেছে অনেক চালককে।
ঢাকা-সিলেট মহাসড়কের তারাব বিশ্বরোড এলাকায় যানজটে আটকে থাকা পিকআপ ভ্যানচালক ইলিয়াস মিয়া বলেন, “সামনের ব্রিজে যেতে দুই মিনিট লাগার কথা। কিন্তু জ্যামের কারণে ২০ মিনিট থেকে কখনো এক ঘণ্টাও লাগে।”
রাজধানী থেকে গাউছিয়া রুটে চলাচলকারী মেঘলা ট্রান্সপোর্টের বাস কন্ডাক্টর মো. রিফাত বলেন, কয়েক বছর ধরে চলমান সড়ককাজের কারণে এ অংশে প্রায়ই যানজট হয়। রাস্তা ফাঁকা থাকলে আধঘণ্টার পথ পাড়ি দিতে এখন অনেক সময় দুই ঘণ্টারও বেশি লাগে।
সড়ক ও জনপথ বিভাগের তথ্য অনুযায়ী, ২০২১ সালে শুরু হওয়া ঢাকা-সিলেট মহাসড়কের ২০৯ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীত করার কাজ এখনো চলমান। ফলে সড়কের পাশে রাখা নির্মাণসামগ্রী ও ধুলাবালিও যাত্রীদের ভোগান্তি বাড়াচ্ছে বলে অভিযোগ রয়েছে।
তবে কাঁচপুর হাইওয়ে থানার পরিদর্শক বিষ্ণুপদ শর্মা বলেন, ঈদ উপলক্ষে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং দীর্ঘ ছুটির কারণে যানবাহনের চাপও তুলনাম‚লকভাবে ছড়িয়ে থাকবে।
“ঈদের ১৫ দিন আগে থেকে আমরা কাজ শুরু করেছি। ঈদের পরেও সাতদিন দায়িত্বে থাকব। মানুষের ঈদযাত্রা স্বস্তির হবে বলেই আশা করছি।”

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি