1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
পুলিশ কর্মকর্তা সহ দুজনকে মারধর, আটক ২ - Ajker Deshkantho
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

পুলিশ কর্মকর্তা সহ দুজনকে মারধর, আটক ২

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জ শহরে পুলিশের এক কর্মকর্তা সহ দুজনকে আটকে রেখে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। রোববার (১৫ মার্চ) বিকেলে শহরের উকিলপাড়া রেল লাইন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতে অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে পুলিশ।
মারধরের শিকার দুজন হলেন- নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও কনস্টেবল আরিফুল ইসলাম।
আটককৃত দুজন হলেন- অনিক (২৮) ও মিস্টার (২৬)।
পুলিশ ও স্থানীয় স‚ত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৫ টার দিকে শহরের উকিলপাড়া রেল লাইন সংলগ্ন রেল লাইনের পাশে টহলরত অবস্থায় নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও তার সাথে থাকা কনস্টেবল আরিফুল ইসলাম মাদক বিক্রি ও সেবনের দৃশ্য দেখতে পান। এ সময় তারা দৌঁড়ে গিয়ে দুজনে গাঁজা সহ আটক করেন। তবে তাদের সঙ্গী ও সহযোগিরা এসে পুলিশের কর্মকর্তা সহ সদস্যের ওপর হামলা চালায় ও মারধর করে। এতে এসআই মিজানুর রহমান এর ব্যবহৃত মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। পরে তারা দৌড়ে প্রথমে খানপুর হাসপাতালে গিয়ে চিকিৎসা গ্রহণ করে। পরে রাতে অভিযান চালিয়ে অনিক ও মিস্টার নামে দুজনকে আটক করেছে পুলিশ । এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, হয়রানির অভিযোগ তুলে পুলিশকে মারধর করার অভিযোগ তুলেছে বেশ কয়েকজন যুবক। এ সময় পুলিশের পোশাক ধরে টানা হেঁচড়া করছে কয়েকজন যুবক। আর সেই সাথে পুলিশকে এলোপাথারি কিল-ঘুষি সহ লাথি মারা হচ্ছে। ফলে এ ঘটনা নিয়ে ধু¤্রােজাল তৈরি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম বলেন, পুলিশের উপপরিদর্শক মিজান মাদক বিরোধী অভিযানে অংশ গ্রহণ করে অপরাধীদের আটক করলে তার সহযোগিরা এসে পুলিশের উপর হামলা করে ও মারধর করে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি