1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
রূপগঞ্জে তিন পুলিশ কর্তকর্তা প্রত্যাহার - Ajker Deshkantho
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

রূপগঞ্জে তিন পুলিশ কর্তকর্তা প্রত্যাহার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

রূপগঞ্জে দেড় মণ গাঁজা ও সাড়ে চার শতাধিক ফেনসিডিলসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে মাদক কারবারিদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে রূপগঞ্জ থানার তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
রবিবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়ির টেক এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হুমায়‚ন আহমেদ এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) আহসানুল্লাহ ও নাদিরুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন।
পুলিশ ও স্থানীয় স‚ত্রে জানা যায়, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের তথ্যের ভিত্তিতে লাভরাপাড়া ও ঠাকুরবাড়ি টেক এলাকার ঝোপঝাড় ও ধানখেতে অভিযান চালানো হয়। এ সময় পাঁচ বস্তা গাঁজা এবং তিন শতাধিক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
অভিযানের সময় পৃথক অভিযানে একটি ম্যাগাজিনসহ পিস্তল, মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং এক সহযোগীসহ মাদক কারবারি আবু হানিফকে গ্রেফতার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম বলেন, সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভ‚ঁইয়া দিপুর নির্দেশনায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয়রা তথ্য দিয়ে সহায়তা করছেন। এর ফলে মাদক উদ্ধারে কার্যকর ভ‚মিকা রাখা সম্ভব হচ্ছে।
তিনি বলেন, গত দুই সপ্তাহে জেলায় বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেলে বা সন্দেহ হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে তিন পুলিশ সদস্যকে শাস্তিম‚লক বদলি করা হয়েছে।
এএসপি মেহেদী ইসলাম আরও জানান, গ্রেফতার হওয়া আবু হানিফকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মাদকের অন্যান্য স্পটেও অভিযান চালানো হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি