1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
জেলা পরিষদের প্রশাসক হলেন মামুন মাহমুদ - Ajker Deshkantho
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

জেলা পরিষদের প্রশাসক হলেন মামুন মাহমুদ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে সারা দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগের তথ্য জানানো হয়। ওই তালিকায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যাপক মামুন মাহমুদের নাম রয়েছে।
এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট সারাদেশে জেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করা হয়। এরপর থেকে জেলা প্রশাসকেরা (ডিসি) জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করে আসছিলেন।
নতুন এ নিয়োগের ফলে সংশ্লিষ্ট ব্যক্তিরা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত প্রশাসকের দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগ পাওয়া প্রশাসকেরা জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ধারা ৩ এবং জেলা পরিষদ আইন ২০০০-এ সন্নিবেশিত ধারা ৮২ক (৩) অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তারা ভাতা ও অন্যান্য সুবিধাও পাবেন।
অধ্যাপক মামুন মাহমুদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জেলা বিএনপির সদস্য সচিবের দায়িত্বও পালন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি দলটির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে বিভিন্ন গুরুত্বপ‚র্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন।
দলের আন্দোলন-সংগ্রামেও তিনি সামনের সারিতে সক্রিয় ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক মামলায় কারাভোগও করেছেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী ছিলেন মামুন মাহমুদ। তবে দল ওই আসনে বর্তমান সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানকে মনোনয়ন দিলে তিনি দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে নেতা-কর্মীদের সঙ্গে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করেন। দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা এবং পরিচ্ছন্ন ভাবম‚র্তি তার এই নিয়োগে ভ‚মিকা রেখেছে বলে দলীয় স‚ত্রে জানা গেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি