1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
দ্বিগুবাবুর বাজার নিয়মের মধ্যে আনা হবে: সাখাওয়াত - Ajker Deshkantho
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

দ্বিগুবাবুর বাজার নিয়মের মধ্যে আনা হবে: সাখাওয়াত

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, দ্বিগুবাবুর বাজার সিটি কর্পোরেশনের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বাজারটির মালিকানা নির্ধারণ করে সরকারি জমি উদ্ধার করে সেটিকে নিয়মের মধ্যে আনার উদ্যোগ নেওয়া হবে।

শনিবার (১৪ মার্চ) দুপুরে নগরভবনের সম্মেলন কক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন খান বলেন, ইতিপ‚র্বে তিনি প্রকৌশল বিভাগকে দ্বিগুবাবুর বাজারের মালিকানা সম্পত্তি নির্ধারণের নির্দেশ দিয়েছেন। মালিকানা নির্ধারণের পর সরকারি জমি উদ্ধার করা হবে। তিনি বলেন, সিটি কর্পোরেশন বাজারের ভেতরে কিছু সেড নির্মাণ করেছে খুচরা বিক্রেতাদের জন্য। কিন্তু সেখানে বড় বড় দোকান বসানো হয়েছে, যা নিয়মবহির্ভ‚ত।

হকার মার্কেট প্রসঙ্গে তিনি বলেন, চাষাঢ়া হকারদের জন্য একটি মার্কেট দেওয়া হয়েছিল। খোঁজ নিয়ে দেখা গেছে, যাদের বরাদ্দ দেওয়া হয়েছিল তাদের অনেকেই এখন আর সেখানে নেই; বরং বরাদ্দকৃত দোকান বিক্রি করে দিয়েছেন। এটি নিয়মবহির্ভ‚ত উল্লেখ করে তিনি বলেন, যারা প্রথমে বরাদ্দ নিয়েছিলেন তারা না থাকলে সেসব দোকান উচ্ছেদ করা হবে এবং প্রয়োজন হলে সেড ভেঙে দেওয়া হবে।

এ সময় দেওভোগ এলাকার জিউস পুকুর খনন ও সৌন্দর্যবর্ধনের পরিকল্পনার কথাও জানান নাসিক প্রশাসক। তিনি বলেন, পুকুরটি পরিষ্কার করার পাশাপাশি খনন করে চারপাশে সৌন্দর্যবর্ধন করা হবে, যাতে এলাকার মানুষ মশার উপদ্রব থেকে রক্ষা পায়।

তিনি আরও বলেন, ওই এলাকাকে পর্যটন কেন্দ্রের মতো করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি উত্তর পাশের মন্দিরটিকে মডেল মন্দির হিসেবে গড়ে তোলার জন্যও উদ্যোগ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি