1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
গৃহবধূকে ধর্ষণের পর আগুনে ঝলসে দেয়ার অভিযোগ - Ajker Deshkantho
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

গৃহবধূকে ধর্ষণের পর আগুনে ঝলসে দেয়ার অভিযোগ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

বন্দর উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের পর বিচার চাওয়ায় মারধর ও শরীরে আগুন দিয়ে ঝলসে দেয়ার অভিযোগ উঠেছে শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে।
এ ঘটনায় স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন।
অভিযোগ স‚ত্রে জানা যায়, বন্দর উপজেলার মাধবপাশা এলাকার বাসিন্দা ওই গৃহবধুর বৈবাহিক জীবনে দুই কন্যা সন্তান রয়েছে। তবে প্রায়ই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করত এবং স্বামীর ছোট একাধিকবার তাকে জোরপ‚র্বক ধর্ষণ করে। সর্বশেষ গত ৬ মার্চ বিকেল তার নিজ ঘরে একই ঘটনা ঘটে। বিষয়টি তার স্বামী, শাশুড়ি ও ননদদের জানিয়ে বিচার চাইলে তারা উল্টো তাকে মারধর করে এবং বিষয়টি চেপে যেতে চাপ দেয়।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার জেরে গত ৮ মার্চ সকাল স্বামী, দেবর, শাশুড়ি ও দুই ননদ মিলে তাকে মারধর করে। এক পর্যায়ে তার স্বামী গ্যাস লাইট দিয়ে তার পরনের কাপড়ে আগুন ধরিয়ে দেয়। এতে সে দগ্ধ হয়। পরে অভিযুক্তরা চিকিৎসার কথা বলে তাকে বন্দর ঘাটে রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে ভুক্তভোগীর পরিবার খবর পেয়ে গত ১২ মার্চ বিকেল তাকে বন্দর ঘাট থেকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। কিন্তু ভুক্তভোগী পরিবারের সাথে যোগাযোগ করা যাচ্ছে না এবং ঘটনার তেমন কোনো তথ্যও পাওয়া যাচ্ছে না। আমাদের তদন্ত চলমান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি