1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
রূপগঞ্জে বিদেশী পিস্তল ও বিপুল পরিমান মাদকসহ আটক ২ - Ajker Deshkantho
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

রূপগঞ্জে বিদেশী পিস্তল ও বিপুল পরিমান মাদকসহ আটক ২

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ১ টি পিস্তল, বিপুল পরিমান মাদক সহ তালিকাভূক্ত শীর্ষ মাদক কারবারি আবু হানিফসহ তার এক সহযোগীকে আটক করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এসময় মাদকারবারিদের হামলায় ৮ যুবদল নেতা আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে নেতাকর্মীরা আটক মাদককারবারি আবু হানিফসহ আটক ২ জনকে পুলিশের কাছে হস্তান্তর করে। গতরাত ১২ টারদিকে উপজেলার ভূলতা ইউনিয়ন  ঠাকুরবাড়ীর টেক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন,রূপগঞ্জকে মাদকমুক্ত করতে নব নির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ও পুলিশ সুপারের নির্দেশে নির্বাচনের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে রূপগঞ্জ থানা পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা। এরধারাবাহিকতায় বুধবার রাত ১২  টারদিকে রূপগঞ্জের ঠাকুরবাড়ীর টেক এলাকায় মাদক কারবারিরা প্রাইভেটকার যোগে মাদক বহন করে নিয়ে যাবার সময় স্থানীয় যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা তাদের ধাওয়া করে ১ টি পিস্তল, বিপুল পরিমান ফেন্সিডিল, ইয়াবা, গাজা ও হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি আবু হানিফকে তার এক সহযোগীসহ আটক করে।
এসময় মাদক কারবারিরা বাচতে ও এলাকায় আতঙ্ক তৈরী করতে বেশ কয়েকরাউন্ড গুলি বর্ষন করে এবং নেতাকর্মীদের উপর হামলা চালায়। হামলায় ৮ যুবদল নেতাকর্মী আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জব্দ করা হয় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার। এই ঘটনায় রূপগঞ্জ থানায় মাদক  ও অস্ত্র আইনে মামলা আদায় করা হয়েছে।  তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ আরো জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি