1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ডাকাতি-ছিনতাই ও মাদক নির্মূলে পুলিশের ভূমিকা প্রশংসনীয় : সজিব - Ajker Deshkantho
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

ডাকাতি-ছিনতাই ও মাদক নির্মূলে পুলিশের ভূমিকা প্রশংসনীয় : সজিব

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নানের পুত্র ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব বলেছেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারে সোনার বাংলাকে ডাকাত, ছিনতাইকারী ও মাদকমুক্ত করার প্রতিশ্রুতি ছিল। সেই লক্ষ্য বাস্তবায়নে আমাদের সাংসদ আজহারুল ইসলাম মান্নান ইতোমধ্যে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে পুলিশ প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়েছেন। যার সুফল সোনারগাঁবাসী এখন স্পষ্টভাবে দেখতে পাচ্ছে। ডাকাতি, ছিনতাই ও মাদক নির্মূলে পুলিশের ভূমিকা সত্যিই প্রশংসনীয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় সোনারগাঁ থানা পুলিশের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোনারগাঁ থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রাশেদুল ইসলাম খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিবুল্লাহ।

সভাপতির বক্তব্যে ওসি মোঃ মহিবুল্লাহ বলেন, সোনারগাঁ থানা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় সবসময় আন্তরিকভাবে কাজ করছে। মাদক, সন্ত্রাস, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা সঠিক তথ্য তুলে ধরলে সমাজে সচেতনতা বৃদ্ধি পায় এবং অপরাধ দমনে পুলিশ আরও কার্যকরভাবে কাজ করতে পারে।

তিনি আরও বলেন, পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করলে সমাজ থেকে অপরাধ অনেকটাই নির্মূল করা সম্ভব। সোনারগাঁকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মাজহারুল ইসলাম, কালবেলার রুবেল মিয়া, খবরের কাগজের ইমরান হোসেন, বাংলাদেশের খবরের সজিব হোসেন, ভোরের পাতার মশিউর রহমান, রুপালী বাংলাদেশের ডালিম হোসাইন, আজকের দর্পনের হুমায়ুন কবির, নাগরিক সংবাদের রাসেল হোসাইন, বাংলাদেশ বুলেটিনের কামরুজ্জামান রানা, মনির হোসেন, শাহজালাল হোসেন, পনির ভূইয়া, সামির হোসেন, মোক্তার হোসেন, তরিকুল ইসলাম, তোরভ হোসেন, মীমরাজ হোসেন, পলাশ মাহমুদসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় মসজিদের ইমামগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি