1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
সিদ্ধিরগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ - Ajker Deshkantho
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

সিদ্ধিরগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাঁচপুর সেতুর নিচে শীতলক্ষ্যা নদীর তীরবর্তী বালুর ঘাটের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১১ মার্চ) দুপুরে সংঘটিত এ সংঘর্ষে এক সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও র‌্যাব-১১ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় স‚ত্রে জানা যায়, কাঁচপুর ল্যান্ডিং সংলগ্ন বালুর ঘাটটি আগে বিআইডব্লিউটিএ থেকে ইজারা নেওয়া হলেও মেয়াদ শেষ হয়ে যায়। পরে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের ভাই রাসেল মাহমুদ নতুন করে ঘাটটির ইজারা নেন। বুধবার সকালে বিআইডব্লিউটিএ কর্মকর্তারা তাকে ঘাটের দখল বুঝিয়ে দিতে গেলে উত্তেজনা সৃষ্টি হয় এবং এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।
রাসেল মাহমুদের অভিযোগ, বিআইডব্লিউটিএ কর্মকর্তারা কাজ করার সময় নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সাবেক এমপি আজহারুল ইসলাম মান্নানের অনুসারী ডালিম, তুষার ও স্বেচ্ছাসেবক দল নেতা রিপনের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে।
সংঘর্ষে জহিরুল হক (৪৭), ন‚র হোসেন (৪৫), নজরুল (৩৭)সহ অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিক ভিডিও ধারণ করতে গেলে রিপন সরকারের অনুসারী রাজু নামে একজন তাকে মারধর করে বলে অভিযোগ উঠেছে।
রাসেল মাহমুদ বলেন, “আমরা বৈধভাবে ঘাটের ইজারা নিয়েছি। প্রশাসন ও বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের সামনেই এমপি মান্নানের অনুসারীরা আমাদের ওপর হামলা চালিয়েছে। এতে আমাদের ৮-১০ জন আহত হয়েছে।”
অন্যদিকে স্থানীয় ব্যক্তি আলমগীর জানান, তুষার ও রিপনের নেতৃত্বে রাসেল মাহমুদের অনুসারীদের ওপর হামলার ঘটনাটি ঘটে।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও র‌্যাব-১১ দ্রæত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষই এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, “বালুর ঘাট নিয়ে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে দ্রæত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি