1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
সংসদের অধিবেশনে আমন্ত্রিত না.গঞ্জের ‘জুলাই যোদ্ধা’ মাহবুব - Ajker Deshkantho
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

সংসদের অধিবেশনে আমন্ত্রিত না.গঞ্জের ‘জুলাই যোদ্ধা’ মাহবুব

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

জুলাই আন্দোলনে দুই চোখ হারানো নারায়ণগঞ্জের ‘জুলাই যোদ্ধা’ মাহবুব আলম ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত হয়েছেন। তিনি আমন্ত্রিত অতিথি হিসেবে অধিবেশনে উপস্থিত থাকবেন।
বুধবার (১১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন অন্তর্র্বতীকালীন সরকারের সাবেক সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী।
পোস্টে তিনি জানান, মাহবুবকে নিয়ে আগে একটি শর্ট ডকুমেন্টারি নির্মাণ করা হয়েছিল। সেখানে মাহবুব বলেছিলেন, সামনে তো নির্বাচন। যেদিন সংসদ অধিবেশন বসবে সেদিন যদি একটু আসতে পারতাম। আমি তো আর দেখতে পাব না, যদি শুনতে পেতাম তারা কী নিয়ে কথা বলছেন।
ফারুকী তার পোস্টে নারায়ণগঞ্জের এই ‘জুলাই যোদ্ধা’কে সংসদ অধিবেশনে আমন্ত্রণ জানানোর জন্য বর্তমান সরকার, সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, সংসদ সচিবালয়ের সচিব এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।
তিনি আরও উল্লেখ করেন, স্বাধীনতার মাস মার্চে স্বাধীনতা রক্ষার সৈনিক মাহবুবের সংসদ অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেওয়া একটি যুগান্তকারী বার্তা।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় ছররা গুলিতে দুই চোখে গুলিবিদ্ধ হন মাহবুব আলম। এতে তার চোখের নার্ভ ছিঁড়ে যায় এবং বাঁ চোখের পর্দা ফেটে যায়। পরে অন্তর্র্বতীকালীন সরকারের উদ্যোগে দেশে ও বিদেশে চিকিৎসা নেওয়া হলেও তিনি দৃষ্টিশক্তি ফিরে পাননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি