1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
বিসিকের ঝুট সাম্রাজ্য’ অলিখিত ‘গডফাদার’! - Ajker Deshkantho
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

বিসিকের ঝুট সাম্রাজ্য’ অলিখিত ‘গডফাদার’!

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১১ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় অবস্থিত দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল বিসিক। যেখানকার কারখানার ধোঁয়া আর যন্ত্রের শব্দের চেয়েও এখন বেশি প্রতিধ্বনি হচ্ছে আধিপত্য বিস্তারের গর্জন। ক্ষমতার পালাবদলে বিসিকের ‘ঝুট সাম্রাজ্য’ বরাবরই গডফাদারদের নজরে থাকলেও, বর্তমানে সেখানে অনেকটা একক আধিপত্যের মুকুট পরেছেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ। তবে এই উত্থানের পেছনে জড়িয়ে আছে রক্ত, পরকীয়া আর খোদ সংসদ সদস্যকে ‘রক্তচক্ষু’ দেখানোর দুঃসাহসিক সব গল্প।
রাসেল মাহমুদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়টা কেবল ব্যবসায়িক কোন্দলে সীমাবদ্ধ নয়। খোদ আপন চাচা আনোয়ার হোসেন আনু হত্যা মামলার অন্যতম আসামি এই রাসেল। অভিযোগ রয়েছে, অবৈধ মোহে কেবল চাচাকেই সরাননি, বরং চাচার স্ত্রীর সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে তাকে ভাগিয়ে নিয়ে বিয়েও করেছেন তিনি। পারিবারিক এই কলঙ্কিত অধ্যায় পেরিয়ে এখন তিনি বিসিকের ঝুট ব্যবসার ‘একচ্ছত্র অধিপতি’!
তোপের মুখে খোদ সংসদ সদস্য : গত ৩ মার্চ ফতুল্লায় এক ইফতার মাহফিলে কেন্দ্র করে বিশৃঙ্খল হয়ে পড়ে এলাকা। বিকেএমইএ সভাপতি হাতেমকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দেয়া নিয়ে এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের সাথে ব্যবসায়ী নেতাদের বাকবিতÐা হয়। কিন্তু ঘটনার মোড় ঘোরে ইফতারের পর।
প্রত্যক্ষদর্শীদের মতে, সংসদ সদস্য আল আমিন অনুষ্ঠানস্থল থেকে বের হতে চাইলে রাসেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাঁর পথরোধ করে। শুরু হয় ধস্তাধস্তি ও অবরোধ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, একজন সংসদ সদস্যকে অবরুদ্ধ করে রেখে বিকেএমইএ সভাপতির কাছে ক্ষমা চাওয়ার দাবি তোলেন রাসেল। পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে চরম নাটকীয়তার পর উদ্ধার পান এমপি আল আমিন।
বিসিক কি তবে আবারও অশান্তির পদধ্বনি
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বিসিকের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে ওঠেন রাসেল। আওয়ামী সরকারের পতনের পরপর কারখানার মালিকরা নির্বিঘ্নে স্বাধীনভাবে গার্মেন্টস এর ওয়েস্টেজ ন্যায্য ম‚ল্যে বিক্রি করতে পারলেও বর্তমানে তা নিয়ন্ত্রণে নিয়েছে একটি সিন্ডিকেট। গত ২০২৪ সালের ২৯ আগস্টের ভয়াবহ সংঘর্ষ তার অন্যতম প্রমাণ। ব্যবসায়ীদের মধ্যে এখন চাপা আতঙ্ক কারখানাগুলোর ওয়েস্টেজ বা ঝুট ব্যবসাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সিন্ডিকেট কি তবে সাধারণ ব্যবসায়ীদের গলার কাঁটা হয়ে দাঁড়াবে?
একদিকে খুনের মামলা, অন্যদিকে খোদ জনপ্রতিনিধিকে অবরুদ্ধ করার স্পর্ধা রাসেল মাহমুদের এই ‘রক্তচক্ষু’ শিল্পাঞ্চলকে কোন পরিণতির দিকে নিয়ে যাচ্ছে, এখন সেটিই দেখার বিষয়। বিসিকের স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ এখন সময়ের দাবি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি