1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
পুলিশের ছিনতাই হওয়া পিস্তল ও গুলি উদ্ধার - Ajker Deshkantho
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

পুলিশের ছিনতাই হওয়া পিস্তল ও গুলি উদ্ধার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১১ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেয়া সরকারি পিস্তলটি ২৪ ঘন্টার ব্যবধানে উদ্ধারে করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার দিনগত গভীর রাতে বন্দর উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন এলাকা থেকে খোয়া যাওয়া অস্ত্রটি ২টি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলি সহ উদ্ধার করা হয়। এর আগে সোমবার রাতে পৃথক অভিযানে বিভিন্ন স্থান থেকে তিনজন ছিনতাইকারীকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। আটককৃতরা হলো শহরের দেওভোগ পানির ট্যাংকি এলাকার মো. মিশাল, ফতুল্লার কাশীপুর ব্যাংক কলোনি এলাকার ফরহাদ আহম্মদ ও হাসান।
পুলিশ জানায়, সোমবার রাতে বন্দর উপজেলার সোনাকান্দা বেপারীপাড়া এলাকা থেকে প্রথমে মিশালকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যে রাতে ফতুল্লার কাশীপুর ব্যাংক কলোনি এলাকা থেকে ফরহাদ ও হাসানকে আটক করা হয়। প্রাথমিক স্বীকারোক্তি অনুযায়ী রাত আড়াইটার দিকে বন্দর ফায়ার সার্ভিস স্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি পিস্তল ২টা ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, এসআই লুৎফর রহমানের ওপর হামলার পর জড়িতদের গ্রেফতারে জেলা পুলিশ, থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা অভিযানে নামে। স্বল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলের সিসিটিভির ভিডিও ফুটেজ সংগ্রহ করে নানাভাবে পর্যবেক্ষণ করে অস্ত্র ছিনতাইকারিদের দ্রæত শনাক্ত করে গ্রেফতার করা হয় এবং ছিনিয়ে নেয়া অস্ত্রটি উদ্ধার করা হয়।
উল্লেখ্য সোমবার ভোর ৬ টায় শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান ইউনিফর্ম পরিহিত অবস্থায় মোটরসাইকেলে টহল দিচ্ছিলেন। শহরের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে একটি মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত তার পথরোধ করে। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আঘাতের চেষ্টা করলে তিনি আত্মরক্ষা করেন। এতে তার মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা তার সরকারি পিস্তলটি গুলি সহ ছিনতাই করে পালিয়ে যায়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি