1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ওপর হামলা ও অস্ত্র ছিনতাই: ৩ জনসহ উদ্ধার পিস্তল ও গুলি। - Ajker Deshkantho
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ওপর হামলা ও অস্ত্র ছিনতাই: ৩ জনসহ উদ্ধার পিস্তল ও গুলি।

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া সরকারি পিস্তল ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধারের পাশাপাশি এ ঘটনায় জড়িত মূল অভিযুক্তসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার (১০ মার্চ) গভীর রাতে বন্দর উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন এলাকা থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। এর আগে সোমবার দিনভর পৃথক অভিযানে তিনজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— শহরের দেওভোগ পানির ট্যাংকি এলাকার মো. বিশাল (৩১), ফতুল্লার কাশীপুর ব্যাংক কলোনি এলাকার ফরহাদ আহম্মেদ (২৩) ও হাসান (২১)।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় বন্দর উপজেলার সোনাকান্দা বেপারীপাড়া এলাকা থেকে প্রথমে বিশালকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে ফতুল্লার কাশীপুর থেকে ফরহাদ ও হাসানকে গ্রেফতার করা হয়। তাদের প্রাথমিক স্বীকারোক্তি অনুযায়ী, রাত আড়াইটার দিকে বন্দর ফায়ার সার্ভিস স্টেশন এলাকা থেকে ১টি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, এসআই লুৎফর রহমানের ওপর হামলার পর জেলা পুলিশ, থানা পুলিশ ও ডিবিসহ একাধিক সংস্থা অভিযানে নামে। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করা সম্ভব হয়েছে।

উল্লেখ্য, সোমবার (৯ মার্চ) ভোর ৬টার দিকে শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান ইউনিফর্ম পরা অবস্থায় মোটরসাইকেলে টহল দিচ্ছিলেন। শহরের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার চেষ্টা করে এবং তার সরকারি পিস্তলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি