1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
পেরোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রলীগ নেতা - Ajker Deshkantho
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

পেরোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রলীগ নেতা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় অংশ নিয়েছে পুত্র ছাত্রলীগ নেতা রুবেল। গত সোমবার (৯ মার্চ) বিকের ৬টায় তিনি কারাগার থেকে প্যারোলে মুক্তি পান। পরে বাদ মাগরিব বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দী এলাকায় জানাজা শেষে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।
রাজবন্দী ছাত্রলীগ নেতা রুবেল কলাগাছিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড কল্যান্দী এলাকার মৃত রুহুল আমিন মিয়ার ছেলে।
স্থানীয় স‚ত্র জানায়, সোমবার বিকেলে ৪টায় কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা রুবেলের পিতা রুহুল আমিন (৭০) বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।
বৈষম্য বিরোধী মামলায় কারাগারে থাকা কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা রুবেল শেষবারের মতো তার পিতার জানাজায় অংশগ্রহণের সুযোগ দিতে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তি চেয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিতভাবে আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোমবার সন্ধ্যায় ৩ ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেন। প্যারোলে মুক্তি পেয়ে ছাত্রলীগ নেতা রুবেল পুলিশি প্রহরায় কল্যান্দীস্থ তার নিজের বাড়িতে যান। বাড়িতে প্রবেশের পর কান্নায় ভেঙে পড়েন তিনি। পরে বাদ মাগরিব উল্লেখিত এলাকায় এসে পিতার জানাজায় অংশ নেন। শেষে তাকে পুলিশি প্রহরায় কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, গত জানুয়ারী মাসে ছাত্রলীগ নেতা রুবেলকে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলার মামলায় তাকে গ্রেপ্তার করে বন্দর থানা পুলিশ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি