1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
দুই হাজার সুবিধাবঞ্চিতদের সাথে রাকিবের ইফতার - Ajker Deshkantho
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

দুই হাজার সুবিধাবঞ্চিতদের সাথে রাকিবের ইফতার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৯ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জে দুই হাজার সুবিধাবঞ্চিত শিশু ও সাধারণ মানুষের সাথে ইফতার করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিব। মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার (৮ মার্চ) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পবিত্র রমজানের বিকেলে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক ভিন্নধর্মী আয়োজনে একত্রিত হয়েছিলেন দুই হাজারের অধিক সুবিধাবঞ্চিত মানুষ। মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিব।
ইফতার বিতরণের প‚র্বে এক সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহŸায়ক মনিরুল ইসলাম সজল, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি সাগর প্রধান সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ। মহানগর ছাত্রদলের তত্ত¡াবধানে পুরো অনুষ্ঠানটি পরিচালিত হয়।
এ বিষয়ে বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিব বলেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে দল-মত নির্বিশেষে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই। মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন সবসময় অসহায় মানুষের কল্যাণে কাজ করবে। যারা কষ্টে আছেন তাদের জীবনযাপনের সহায়তা এবং বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার পরিকল্পনাও আমাদের রয়েছে।
ইফতারের আগে উপস্থিত সকলে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাতে অংশ নেন। এরপর প্রায় ২ হাজার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, পুরো জেলাজুড়ে অসহায় মানুষের এই সেবা কার্যক্রম ভবিষ্যতে আরও বড় পরিসরে অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি