1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
বিস্ফোরণের বিকট শব্দে ধ্বংসস্তূপ, আহত ৩ - Ajker Deshkantho
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

বিস্ফোরণের বিকট শব্দে ধ্বংসস্তূপ, আহত ৩

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ৭ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পাক্কা রোড এলাকায় একটি বাড়িতে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে তিন জন আহত হয়েছেন। বিস্ফোরণের বিকট শব্দে মুহূর্তের মধ্যে চারপাশ ধ্বংসস্তূপে পরিণত হয়। আর সেই ধ্বংসস্তূপ থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় দেওভোগের আরমান মিয়ার মালিকানাধীন তিন তলা ভবনের নীচ তলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহত দুজন হলেন- শিপন মিয়া (৪৫), ছগির (২৫) ও লিটন। তদের মধ্যে শিপন ও ছগিরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, সন্ধ্যা সোয়া ৭ টার সময় ভবনটির নীচ তলায় ঝুটের গুদামের পাশের একটি ঘরে বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে নীচতলার দেয়ালের বেশ কিছু অংশ, দরজা ও জানালা ধ্বসে পড়ে। এতে গুরুতর আহত হন ঝুট ব্যবসায়ি শিপন, তার কর্মচারি লিটন ও বাড়ির ভাড়াটিয়া ছগির। বিস্ফোরণের শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তবে শিপন ও লিটনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বিস্ফোরণের বিকট শব্দ ও ঝাঁকুনিতে আশাপাশের বেশ কয়েকটি ভবন ক্ষতগ্রস্থ হয়েছে। ওই ভবনগুলোর জানালার কাঁচ ভেঙ্গে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের বিষয়ে তদন্ত শুরু করে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ও স্টেশনের সিনিয়র অফিসার মো. শাহজাহান বলেন, তিন তলা বাড়ির নিচ তলায় রান্না ঘর ও টয়লেট ছিল। রান্না ঘরে তিতাসের লাইনে লিকেজ ছিল। এই লিকেজ থেকে গ্যাস নিচে জমাট বাঁধতে শুরু করে। এই জমাট বাঁধা গ্যাস থেকে তীব্র বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে আসি। তবে ঘটনাস্থলে পৌঁছনোর আগে আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে যায়। এছাড়া আরও কেউ আহত হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
বিস্ফোরণের কারণ উল্লেখ করে তিনি বলেন, ‘তিতাস গ্যাস লাইনের নিচে বাসা বাড়ির নিচে ও ড্রেনে গ্যাস জমাট ছিল। গ্যাস জমে চেম্বারে পরিণত হয়েছিল। জমাট হওয়া সেই গ্যাস থেকে বোম বিস্ফোরণের মত বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে। এই শব্দের কারণে নিচের অনেকগুলো দেওয়াল ভেড়ে পড়েছে। এমনপি পাশের ভবনের বেশ কয়েকটি তলার গøাস ভেঙে নিচে পড়েছে। গ্যাসের তীব্র শক্তিতে বিস্ফোরণ হওয়ার ফলে এমনটি ঘটেছে। এ ঘটনায় বাড়িওয়ালাকে নোটিশ করা হবে। সেই সাথে তদন্ত অব্যাহত রয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন দেশকণ্ঠকে বলেন, একটি বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিষ্ফোরণে দুজন আহত হওয়ার খবর পেয়েছি, আরও কেউ আহত হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি