1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া - Ajker Deshkantho
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ৭ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন বাহিনীর ওপর হামলা চালাতে ইরানকে গোপন ও সংবেদনশীল গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া। চলমান ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধে এই প্রথম ওয়াশিংটনের কোনও পারমাণবিক শক্তিধর প্রধান প্রতিদ্বন্দ্বীর পরোক্ষভাবে যুক্ত হওয়ার প্রমাণ পাওয়া গেলো। বিষয়টি সম্পর্কে অবগত তিনজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তারা জানান, শনিবার যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়া মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমানসহ বিভিন্ন সামরিক সম্পদের সুনির্দিষ্ট অবস্থান তেহরানকে সরবরাহ করছে। একজন কর্মকর্তা এই সহায়তার ধরণকে ‘যথেষ্ট ব্যাপক এবং প‚র্ণাঙ্গ’ বলে অভিহিত করেছেন।
যদিও ওয়াশিংটনে অবস্থিত রুশ দ‚তাবাস এই বিষয়ে কোনও মন্তব্য করেনি। তবে মস্কো এই যুদ্ধকে একটি ‘বিনা উসকানিতে সশস্ত্র আগ্রাসন’ হিসেবে আখ্যা দিয়ে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে।
যুদ্ধে প্রথম কয়েক দিনেই ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক হামলার শিকার হয়েছে। পেন্টাগনের দাবি, ইরানের নিজস্ব নজরদারি ব্যবস্থা অনেকটা ভেঙে পড়েছে। তা সত্ত্বেও গত রবিবার কুয়েতে একটি মার্কিন ঘাঁটিতে ইরানি ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন। এ ছাড়া সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দ‚তাবাসের সিআইএ স্টেশনেও নিখুঁত আঘাত হেনেছে ইরান।
কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস-এর রুশ সামরিক বিশেষজ্ঞ দারা মাসিকোট বলেন, ইরান বর্তমানে খুব সুনির্দিষ্টভাবে মার্কিন রাডার এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থায় আঘাত হানছে। ইরানের নিজস্ব উন্নত সামরিক উপগ্রহ না থাকায় রাশিয়ার অত্যাধুনিক মহাকাশ গবেষণা ও উপগ্রহ থেকে পাওয়া তথ্য তেহরানের জন্য অত্যন্ত ম‚ল্যবান হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধে কয়েক বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাশিয়া এখন অনেক নিখুঁতভাবে লক্ষ্যবস্তু নির্ধারণে পারদর্শী।
হার্ভার্ড কেনেডি স্কুলের গবেষক নিকোল গ্রাজুয়েস্কি বলেন, গত বছরের যুদ্ধের তুলনায় এবারের ইরানি হামলায় অনেক বেশি ‘কৌশলগত উৎকর্ষ’ দেখা যাচ্ছে, যা অনেক ক্ষেত্রে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকেও ব্যতিব্যস্ত করে তুলছে।
বিশ্লেষকরা মনে করছেন, ইউক্রেন যুদ্ধে কিয়েভকে দেওয়া মার্কিন গোয়েন্দা সহায়তা ও কোটি কোটি ডলারের অস্ত্রের জবাব দিতেই রাশিয়া এখন ইরানকে বেছে নিয়েছে। ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়াকে সস্তা ড্রোন দিয়ে সহায়তা করেছে, যা ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্লান্ত করে দিয়েছিল। এক কর্মকর্তা বলেন, “রুশরা খুব ভালো করেই জানে আমরা ইউক্রেনীয়দের কী ধরনের সাহায্য দিচ্ছি। তারা এখন তার ‘প্রতিশোধ’ নিতে পেরে খুব খুশি বলেই মনে হচ্ছে।”
তবে গোয়েন্দা তথ্য দিলেও রাশিয়া এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ার কোনও লক্ষণ দেখায়নি। মাসিকোটের মতে, ক্রেমলিনের কাছে এখনও ইউক্রেন যুদ্ধই এক নম্বর অগ্রাধিকার। তারা মনে করছে, এই যুদ্ধ তাদের নয়। তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে তেলের দাম বাড়লে রাশিয়ার লাভ, পাশাপাশি এতে ইউক্রেন থেকে পশ্চিমাদের মনোযোগও সরে যাবে।
এদিকে হোয়াইট হাউজের মুখপাত্র অ্যানা কেলি রাশিয়ার সহায়তার বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও দাবি করেছেন, ইরানি শাসনব্যবস্থা বর্তমানে পুরোপুরি কোণঠাসা। তিনি বলেন, “তাদের ক্ষেপণাস্ত্র হামলার ক্ষমতা দিন দিন কমছে, নৌবাহিনী ধ্বংস হয়ে যাচ্ছে এবং প্রক্সি গোষ্ঠীগুলোও দাঁড়াতে পারছে না।”
অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্সে জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন ইরানি ড্রোন মোকাবিলায় কিয়েভের কাছে সহায়তা চেয়েছে এবং তারা এই বিষয়ে বিশেষজ্ঞদের পাঠাবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি