1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
জেলা আওয়ামী লীগ নেতা হাবিবুর গ্রেফতার - Ajker Deshkantho
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

জেলা আওয়ামী লীগ নেতা হাবিবুর গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ৭ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাবিব (৫৫)-কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার কাশীপুর এলাকার খিল মার্কেট সংলগ্ন গোয়ালবন্দ এলাকায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ স‚ত্রে জানা যায়, ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হামিদুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জুয়েলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী সংক্রান্ত একটি মামলা রয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
স্থানীয় স‚ত্রে জানা যায়, হাবিবুর রহমান হাবিব একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তৎকালীন সরকারি তোলারাম কলেজে ছাত্রলীগের ছাত্র ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হামিদুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার নিজ বাসা থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধীসহ একটি নিয়মিত মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি