1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
হাতেমকে অবাঞ্ছিতের হুঁশিয়ারি দিল এনসিপি - Ajker Deshkantho
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

হাতেমকে অবাঞ্ছিতের হুঁশিয়ারি দিল এনসিপি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৪ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে অবরুদ্ধের ঘটনায় বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের বিরুদ্ধে শহরে বিক্ষোভ মিছিল করেছেন এনসিপির নেতাকর্মীরা।
এ সময় চাষাঢ়ায় বিকেএমইএʼর প্রধান কার্যালয়ের সামনে হাতেমকে “ফ্যাসিস্টের দোসর” স্লোগান দিয়ে তাকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিতেরও হুঁশিয়ারি দেন নেতারা।
মঙ্গলবার (৩ মার্চ) রাতে শহরের নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সমানে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ চালাকালীন সময় চাষাঢ়ায় অবস্থিত বিকেএমইএ-এর ভবনের সমানে জড়ো হয়ে “হাতেমের ঠিকানা এই বিকেএমইএতে হবে না”, “হতেম তুই গেলি কই” ইত্যাদি স্লোগান দেন এনসিপির নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল শেষে দলটির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী বলেন, “আপনারা জানেন ২৪ সালের গণঅভ্যুত্থানের সময়, যখন এক হাজারেরও বেশি প্রাণ ঝরে পড়েছিল সেই সময় এই হাতেম বলেছিল এটা ছাত্রদের তান্ডব। তৎকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বলেছিল ছাত্রদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিতে। সেই হাতেমরা আজও ক্ষমতাকে নিয়ন্ত্রণ করছে।”
এনসিপির এ নেতা বলেন, “আজকে নারায়ণগঞ্জ-৪ আসনের জনগণের এমপিকে অবরুদ্ধ করে রেখেছিল। এবং তাকে সহযোগিতা করেছে ক্ষমতাসীন বিএনপির নেতাকর্মীরা। তারেক রহমান বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, তার প্রামাণ আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। তারা ফ্যাসিস্টদেরকে পুনর্বাসন করছে।”
তিনি আরও বলেন, “আমরা রক্ত দিযয়েছি আরো দিতে প্রস্তুত রয়েছি, কিন্তু বাংলার জমিতে কোন ফ্যাসিস্টের দোসর, খুনি ও অন্যায়কারীকে কোনভাবেই ছাড় দিব না। হাতেমকে জুলাইয়ে তাÐব বলার কারণে ছাত্র-জনতার কাছে প্রকাশ্যে অবশ্যই তাকে ক্ষমা চাইতে হবে। যদি না চায় তাহরে তাকে নারায়ণগঞ্জ থেকে অবাঞ্ছিত করা হবে।”
এ সময় উপস্থিত ছিলেন যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান, জাবেদ আলম, শ্রমিক শক্তির সদস্য ফয়সাল, এনসিপির সদস্য জুবায়ের তানভীর, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মাহফুজ খান, সদস্য সচিব সারফারাজ হক সজীব, মহানগরের আহ্বায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব জহিরুল ইসলাম প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি