1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ফতুল্লায় সোয়েটার কারখানায় আগুন - Ajker Deshkantho
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

ফতুল্লায় সোয়েটার কারখানায় আগুন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভেকু দিয়ে মাটি তুলতে গিয়ে তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে একটি সোয়েটার কারখানায় আগুনের ঘটনা ঘটেছে।
সোমবার (২ মার্চ) রাত ৮টায় ফতুল্লার পঞ্চবটি এলাকায় কে-লিগো সোয়েটার কারখানায় এ ঘটনা ঘটে। এতে কোন হতাহত না হলেও এলাকাবাসীর মধ্যে আতংক দেখা দেয়।
কারখানার প্রোটাকশন ম্যানেজার বাবুল আহমেদ দাবি জানান, আগুনে কারখানার বয়লারের অধিকাংশ স্থান পুড়ে যায় এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, কারখানার বয়লারের সামনে মাটির নিচে ছিল তিতাস গ্যাস সংযোগ। মাটি তুলতে গেলে সংযোগের থাকা লিকেজ থেকে গ্যাস বেরিয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন অনেকটা উপরে ওঠায় এলাকাবাসীর মধ্যে কিছুটা আতংক ছড়িয়ে পড়েছিল।
তৎক্ষণাৎ জাতীয় জরুরি নম্বরে ফোন পেয়ে দ্রæত ঘটনাস্থলে গিয়ে দুই ইউনিট আগুন নিয়ন্ত্রন করা হয় বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি