1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
প্রবাসীর বাড়ির নির্মাণসামগ্রী লুটপাটের ভিডিও ভাইরাল - Ajker Deshkantho
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

প্রবাসীর বাড়ির নির্মাণসামগ্রী লুটপাটের ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে প্রবাসীর ভবনের নির্মাণ সামগ্রী লুট করার অভিযোগ উঠেছে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে। গত বৃহস্পতিবার ভুলতা ইউনিয়নের আউখাব এলাকায় এই ঘটনা ঘটে। ইতোমধ্যে নির্মাণসামগ্রী রিকশায় তুলে নেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অভিযুক্ত মাসুদুর রহমান মাসুদ নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি। তবে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই বিষয়টি দ্রæত মিমাংসা করে নিয়েছেন।
জানা যায়, ভুক্তভোগী প্রবাসী বাছেদ মিয়া সম্প্রতি রূপগঞ্জের আউখাব এলাকায় জমি কিনে ভবন নির্মাণকাজ শুরু করেন। কাজ চলাকালীন সময়ে মাসুদুর রহমান মাসুদের লোকজন নির্মাণ সামগ্রী তাদের কাছ থেকে নেয়ার জন্য চাপ দেয়। অন্যথায় ২ লাখ টাকা টাকা দাবি করে।
প্রবাসী বাছেদ মিয়ার স্ত্রী তানিয়া আক্তার বলেন, বাড়ির নির্মাণ সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা ঝামেলা হয়েছিলো। সেটা আমরা আজকে মিমাংসা করে নিয়েছি। তাছাড়া মাসুদ আমার দ‚র সম্পর্কের আত্মীয়। এই বিষয়টি মিটমাট হয়ে গেছে।
প্রকাশিত ভিডিওর বিষয়ে জানতে চাইলে বলেন, ‘তখন মাসুদের লোকজন রড তুলে নিয়ে গেছিলো। পরে খবর পেয়ে আবার সব দিয়ে গেছে। এই বিষয়ে আমাদের আর কোন অভিযোগ নাই।’
যোগাযোগ করা হলে সাবেক ছাত্রদল নেতা মাসুদুর রহমান মাসুদ বলেন, স্থানীয় বিএনপি নেতাদের একটি অংশ আমার বিরুদ্ধে পরিকল্পিত ভাবে মিথ্যা অভিযোগ দিচ্ছে। তাছাড়া যাদের কথা বলা হচ্ছে তারা আমার আত্মীয়। এমন কিছুই হয়নি। আমার সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করার জন্য এমন অপবাদ দিচ্ছে। ঘটনার পর পুলিশও স্পটে গিয়েছে। তারা এমন কিছুই পায়নি।
এই বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সবজেল হোসেন বলেন, ‘এই ঘটনার বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি