1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
রূপগঞ্জে ব্যবসায়ীকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদন্ড - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

রূপগঞ্জে ব্যবসায়ীকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদন্ড

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ী হেকমত আলীকে (৪০) হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরেক সহযোগীকে ৫ বছরের সশ্রম কারাদÐ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামির নাম রফিকুল ইসলাম সবুজ (৩০)। তিনি রূপগঞ্জের মোল্লাবাড়ি এলাকার ইয়াকুব হোসাইনের ছেলে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন। অন্যদিকে, তার ভাই মাহফুজুর রহমানকে (২৬) ৫ বছরের কারাদÐ দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় মাহফুজুর আদালতে উপস্থিত ছিলেন।
কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ (পিপিএম) এর সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার স‚ত্রে জানা যায়, হেকমত আলী রূপগঞ্জের কালাদি এলাকার মৃত কদম আলীর ছেলে। তিনি ভুলতা নুর ম্যানশন মার্কেটে মোটর পার্টসের দোকান হাসান এন্টারপ্রাইজের মালিক ছিলেন। ২০২০ সালের ৪ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন হেকমত আলী। পরে ১৪ এপ্রিল তার দোকানের কর্মচারী রফিকুল ইসলাম সবুজ, তার ভাই মাহফুজুর রহমান, মামুন মিয়া ও বাবা ইয়াকুব মোল্লাকে আসামি করে অপহরণ ও গুমের অভিযোগে মামলা করেন হেকমতের স্ত্রী রোকসানা বেগম।
আসামিদের মধ্যে রফিকুল ইসলাম সবুজকে গ্রেফতারের পর নিবিড় জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন।
সবুজ জানায়, শ্বাসরোধ করে হত্যার পর বস্তাবন্দি লাশ ড্রামের ভেতরে ঢুকিয়ে সিমেন্ট দিয়ে ঢালাই করে বন্ধ করে দেওয়া হয়। পরে সেটি মাছের খামারে ফেলে দেওয়া হয়। তিন মাস পর মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আদালত সাক্ষী প্রমাণের ভিত্তিতে রায় ঘোষণা করেছেন।

নিউজ-৪, কলাম-৩, ছবি ৩সি
ছবি-৪, পাতা-১
অবৈধ গ্যাস সংযোগে কারখানায় উৎপাদন, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় দুটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে কারখানাগুলোর মালিকপক্ষকে মোট ২ লাখ ৭০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জালকুড়ি মাদবর বাজার ও আমতলা এলাকায় এই অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশা।
স‚ত্র জানায়, মাদবর বাজারের জিসান ওয়াশিং লন্ড্রি নামের একটি ওয়াশিং কারখানায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে উৎপাদন চালানো হচ্ছিল।
ভ্রাম্যমাণ আদালতের তদারকিতে কারখানাটির গ্যাস উৎস পয়েন্ট বন্ধ করা হয় এবং মালিকপক্ষকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, আমতলা এলাকার বিসমিল্লাহ ফার্নিচার নামের একটি খানাটলি কারখানাতেও অবৈধ গ্যাস সংযোগ পাওয় যায়। সেখানে উৎস পয়েন্ট বিচ্ছিন্ন করে মালিকপক্ষকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশা জানান, মোট দুটি মামলায় আদায় করা জরিমানার পরিমাণ দুই লাখ ৭০ হাজার টাকা।
তিনি আরো বলেন, ‘দেশের সম্পদ অপচয় রোধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি