1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
রূপগঞ্জে বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা হামলা - Ajker Deshkantho
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

রূপগঞ্জে বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা হামলা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ ফেব্রæয়ারি) ভোরে উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিএনপি কার্যালয় লক্ষ্য করে এ হামলা করা হয়।
৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আউয়াল জানান, ভোর রাতে দুর্বৃত্তরা কার্যালয়ের জানালার গøাস ভেঙে ভেতরে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে কার্যালয়ের ভেতরে থাকা মালামালসহ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং নবনির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুসহ উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের ছবি পুড়ে যায়। এতে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু বলেন, রাতের আঁধারে কার্যালয়ে হামলা চালিয়ে বিএনপিকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হয়েছে। নবনির্বাচিত এমপি দিপু ভুঁইয়ার বিজয় যারা মেনে নিতে পারেনি, তারাই এ ঘটনায় জড়িত থাকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন। তবে তিনি দলের নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, যারা পরাজিত হয়েছে তারা ষড়যন্ত্র করতে পারে, কিন্তু তাদের উসকানিতে পা দেওয়া হবে না।
ঘটনাস্থলের পাশের একটি উন্নয়ন কাজের প্রহরী মোহাম্মদ খলিল জানান, ফজরের নামাজের আগে অজ্ঞাত এক ব্যক্তি তাকে বাইরে বের হলে মারধরের হুমকি দেয়। পরে তিনি আগুন লাগতে দেখেন।
রূপগঞ্জ থানার ওসি সাবজেল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি