1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ওসমান পরিবারের সৈনিক এখন ধানের শীষের প্রচারণায় - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

ওসমান পরিবারের সৈনিক এখন ধানের শীষের প্রচারণায়

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

এক সময়ে আওয়ামী লীগের প্রভাবশালী ওসমান পরিবারের মাই ম্যান খ্যাত বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সহ সভাপতি দেলোয়ার হোসেন প্রধান এখন ধানের শীষের প্রার্থী আবুল কালামের পক্ষে নিবাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। তার বিরুদ্ধে রয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা। সেই মামলায় কিছুদিন আগে তিনি গ্রেফতারও হয়েছেন। তবে জেল থেকে বের হয়ে তিনি এবার পিঠ বাঁচাতে ধানের শীষের প্রার্থীর পক্ষে প্রচারণায় নেমেছেন।
জানা গেছে, ২০২২ সালের ১৪ ফেব্রæয়ারি বন্দরে এক অনুষ্ঠানে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা দেলোয়ার হোসেন প্রধান প্রকাশ্যেই বলেছিলেন, “আমি কোনো পার্টি বুঝি না আমি বুঝি কেবল ওসমান পরিবার আমি ওসমান পরিবারের সৈনিক।” সেই ওসমান পরিবারের ঘনিষ্ঠ সহযোগীই এখন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের পক্ষে প্রকাশ্যে ধানের শীষ প্রতীকে ভোট চাইছেন।
নারায়ণগঞ্জ-৫ আসনে একেএম সেলিম ওসমানের কয়েকজন ঘনিষ্ঠ অনুসারী ছিলেন, যাদের তিনি ‘মাই ম্যান’ বলে সম্বোধন করতেন। এই তালিকার অন্যতম ছিলেন দেলোয়ার প্রধান। স্থানীয়দের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় তিনি আসামি। এসব মামলায় গ্রেপ্তার হয়ে কারাবাসের পর হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হন তিনি।
স্থানীয়রা বলছেন, সেলিম ওসমানের আস্থাভাজন দেলোয়ার হোসেন প্রধান কেবল বিএনপিতে ‘শেল্টার’ নেননি, নিয়মিতভাবে ধানের শীষের প্রচারণায় অংশ নিচ্ছেন। নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের পক্ষে ভোটও চাইছেন তিনি। এতে করে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে কথা বলা বিএনপির নেতৃত্বের মাধ্যমেই ওসমান পরিবারের ঘনিষ্ঠজন ও বৈষম্যবিরোধী মামলার আসামিরা পুনর্বাসিত হচ্ছেন—এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের মধ্যে।
বন্দরের স্থানীয় সাংবাদিকরা জানান, সোমবার রাতেও উপজেলার ঘাড়মোড়া ও চরঘাড়মোড়া এলাকায় দেলোয়ার হোসেন প্রধান ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে প্রচারণা চালান। নিজ ইউনিয়নে আয়োজিত উঠান বৈঠকে তিনি বলেন, “আমি আপনাদের ভোটে নৌকার বিরুদ্ধে নির্বাচন করে জয়লাভ করেছি। কলাগাছিয়া ইউনিয়নের মা-বোন ও ভাইয়েরা আমাকে ভালোবাসে বলেই বারবার নির্বাচিত করেছেন। যারা আমাকে ভালোবাসেন, তারা আগামী ১২ তারিখে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।” এ সময় তিনি মহানগর বিএনপির সাবেক সভাপতি আবুল কালামের প্রশংসাও করেন।
ওই উঠান বৈঠকে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের ছেলে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশাও উপস্থিত ছিলেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দেলোয়ার প্রধান এর আগেও ওসমান পরিবারের প্রত্যক্ষ সমর্থনে কলাগাছিয়া ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হন। জাতীয় পার্টির এ নেতা সেলিম ওসমানকে নিজের ‘অভিভাবক’ বলে পরিচয় দিতেন। গত নির্বাচনে কলাগাছিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কাজিম উদ্দিন প্রধানকে পরাজিত করার পেছনেও ওসমান পরিবারের ভ‚মিকা ছিল বলে অভিযোগ রয়েছে। সে সময় সেলিম ওসমান প্রকাশ্যেই দেলোয়ারকে নিজের আস্থাভাজন হিসেবে পরিচয় দিয়ে ভোট চেয়েছিলেন এবং তার অনুসারীরা মাঠে কাজ করেন।
স্থানীয়দের আরও অভিযোগ, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দেলোয়ার প্রধান আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের সঙ্গে সক্রিয় ভ‚মিকা পালন করেন। তার অনুসারীরা বিভিন্ন স্থানে ছাত্র-জনতাকে হুমকি দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। বন্দরের বিভিন্ন এলাকায় বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামিদের পুনর্বাসন হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, বিএনপির একটি অংশ এসব ব্যক্তিকে আশ্রয় দিচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ওসমান পরিবারের ঘনিষ্ঠজনদের পুনর্বাসনে ধানের শীষের প্রার্থী সরাসরি জড়িত এমন অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি