1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
আড়াইহাজারে আঙ্গুরের পক্ষে টাকা বিতরণের ভিডিও ভাইরাল - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

আড়াইহাজারে আঙ্গুরের পক্ষে টাকা বিতরণের ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান খান আঙ্গুরের পক্ষে তার লোকজন টাকা বিতরণ করার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে শহরজুড়ে বেশ আলোচনা সমালোচনার ঝড় উঠেছে।
ভাইরাল হওয়ার ভিডিও তে দেখা যায়, এই সাইফুল ভাই এই সাইফুল ভাই বলে অনেকে তাকে ডাকছে। এর মধ্যে সাইফুল নামে এক যুবক প্রকাশ্যে ৫০০ টাকা নোটের বান্ডেল বের করে বিভিন্ন অংকের টাকা দিচ্ছেন। এ সময় সাইফুল নামে ওই যুবক টাকা দেওয়ার সময় এক ব্যক্তিকে বলেন, তার জন্য দুই হাজার টাকা দিলাম। এক হাজার টাকা দিতাম সেখানে দুই হাজার দিছি।
খোঁজ নিয়ে জানা গেছে, নারায়ণগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুরের পক্ষে তার এপিএস সাইফুল ও স্বতন্ত্র প্রার্থী আঙ্গুরের ভাতিজা বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অনুসারী জহির প্রকাশ্যে ভোট কিনতে ভোটারদের টাকা দিচ্ছেন। এ সময় তারা ভোটার তালিকা দেখে দেখে ভোটারদের মাঝে টাকা বিতরণ করেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান খান আঙ্গুর দেশকণ্ঠকে বলেন, আমরা কোন ভোট কেনার জন্য টাকা দেইনি। আমার এপিএস সাইফুল মাইক ভাড়া ও রিকশা ভাড়া বাবদ টাকা দিচ্ছিল। এ সময় কয়েকজন সাংবাদিক সেই টাকা দেওয়ার ভিডিও ধারণ করে ছেড়ে দিয়েছে। তাছাড়া নির্বাচনী আচারণ বিধিতে উল্লেখ্য আছে, আমি নির্বাচনী কাজের জন্য টাকা খরচ করতে পারবো।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি