1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
‘জাহাজ কেটে বিক্রি করিনি’ বলে গিয়াসকে খোঁচা দিলেন কাসেমী - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

‘জাহাজ কেটে বিক্রি করিনি’ বলে গিয়াসকে খোঁচা দিলেন কাসেমী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

‘জাহাজ কেটে বিক্রি করিনি’ ও ‘সন্ত্রাসী ছেলেদের’ দিকে ইঙ্গিত করে রীতিমত নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনকে খোঁচা দিয়েছেন বিএনপি জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী। এছাড়া আরও নানা ইস্যুতে এই স্বতন্ত্র প্রার্থীর তীব্র সমালোচনা করেছেন তিনি।
রবিবার (৮ ফেব্রæয়ারী) এক নির্বাচনী সভায় বিএনপি জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে একজন প্রার্থী আরেকজন প্রার্থীকে ‘ফেল করানোর’ আহ্বান জানাতে পারেন না। এটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ কি না- সেটা রিটার্নিং কর্মকর্তাকে দেখতে হবে এবং স্বপ্রণোদিত হয়ে ব্যবস্থা নিতে হবে।
মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, আমি এই এলাকারই সন্তান এবং আমার চার পুরুষের কবরস্থান এখানেই রয়েছে। আমি এই মাটির সন্তান। বাইরের কেউ নই। আমরা উড়ে এসে জুড়ে বসিনি।
মনির কাসেমী বলেন, ‘আপনার সিএস তো সোনারগাঁয়ে আপনি এখানে কি করেন। তিন নম্বর বাদ দিয়ে চার নম্বরে ঘুরাঘুরি করে কেন? কথা কিন্তু আমরাও বলতে পারি। জাহাজ কিন্তু আমরা কাটিনি, জাহাজ কিন্তু আমরা বিক্রি করি নাই। আমার ছেলেরা কিন্তু সন্ত্রাসী না। আপনার কি ঢাকা বাড়ি নাই। ঢাকা মগবাজারের বাড়ির হোল্ডিং নম্বর সহ বলে দেই। তবে হে এটা বলেন যে, সেই বাড়ি কিনে মালিক হননি শ্বশুর বাড়ি থেকে পেয়েছেন। বাড়ি না হয় ফ্লাট আছে। অনুচিত কিছু বইলেন না তাহলে কিন্তু থলের বিড়াল বেড়িয়ে আসবে।
তিনি আরও বলেন, রাজনীতিতে মতভেদ থাকতে পারে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ ও কট‚ক্তি গ্রহণযোগ্য নয়। সংযত ও সম্মানজনক ভাষায় কথা বলা সকল প্রার্থীর দায়িত্ব।
অন্যদিকে সম্প্রতি এক সভায় নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীকে নিয়ে তীব্র সমালোচনা করে বলেন, বিএনপিকে রক্ষা করার জন্য কাসেমীকে ফেল করাতে হবে। বিএনপিকে যারা ভালোবাসে তাকে ফেল করাতে হবে। তাকে ভোট দেওয়া যাবে না। তাকে ভোট দিলে সবচাইতে বেশি ক্ষতি হবে বিএনপির। তাকে যদি ফেল করান আগামীতে আপনার রাজনৈতিক সাংগঠনিক কাজ করার একটা পথ খোলা থাকবে। আর না হলে সেই পথ বন্ধ হয়ে যাবে।
গত শুক্রবার আলীরটেক ইউনিয়নে এক উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে জোট প্রার্থী মনির কাসেমীকে টার্গেট কওে তিনি বলেছিলেন, আপনি আলেম মানুষ কিন্তু আপনার পাশে আলেমরা নেই। এই নির্বাচনে মুফতি মনির হোসাইন কাসেমীর কোনো শক্ত অবস্থান নেই। মনির হোসাইন কাসেমীর বাড়ি এই এলাকায় নয়, তিনি ফতুল্লার সন্তান নন। তাকে কোনভাবেই পাশ করতে দেয়া যাবে না।
প্রসঙ্গত, এই আসনে বিএনপি থেকে কোন প্রার্থী দেওয়া হয়নি। তবে বিএনপি জোট থেকে জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমীকে মনোনয়ন দেওয়া হয়। এতে মনোনয়ন বঞ্চিত হয়ে সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন ও মোহাম্মদ শাহ আলম স্বতন্ত্র প্রার্থী হন। ফলে বিএনপি দল থেকে স্বতন্ত্র প্রার্থী দুজনকে বহিষ্কার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি